ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

মোহনগঞ্জে মাদকসেবী-কারবারির কারাদণ্ড


মোহনগঞ্জ (নেত্রকোণা) প্রতিনিধি photo মোহনগঞ্জ (নেত্রকোণা) প্রতিনিধি
প্রকাশিত: ২৯-৬-২০২৬ বিকাল ৫:২৩


নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলায় চলতি বছরের জুন মাসজুড়ে পরিচালিত অভিযানে ২১ জন মাদকসেবী ও মাদক কারবারিকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

পুলিশ মাদকসহ হাতেনাতে গ্রেফতার করার পর ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এসব সাজা দেয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন মোহনগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এম.এ কাদের।

সোমবার (২৯ জুন) মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুল ইসলাম হারুন এ তথ্য নিশ্চিত করেন।

অভিযানে দণ্ডপ্রাপ্তদের মধ্যে কেউ কয়েক দিনের, আবার কেউ কয়েক মাসের বিনাশ্রম কারাদণ্ড পেয়েছেন। এছাড়া একজনকে ৩৫ হাজার টাকা এবং আরেকজনকে ৫০ টাকা অর্থদণ্ড করা হয়েছে।

থানা পুলিশ সূত্রে জানা গেছে, চলতি জুন মাসে পরিচালিত অভিযানে শেখ মুজিবর রহমান, হারুন অর রশিদ, পলাশ মিয়া, সাফায়েত উল্লাহ, রিপন খান, নবাব মিয়া, কাজল মিয়া, পরিমল রবি দাস, জগবন্ধু চন্দ্র দাস, লেলিন সরকার, সানোয়ার হোসেন, মহন হাসান, আরমান মিয়া, শহিদুল হক, রুকন মিয়া, নজরুল ইসলাম, তুষার মিয়া, কাউসার আহম্মেদ, জহিরুল ইসলাম, মাসুম মিয়া এবং সাকিব খান পাঠান অঙ্কনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়।

দণ্ডপ্রাপ্তদের মধ্যে সর্বোচ্চ পাঁচ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে কাজল মিয়াকে। এছাড়া জগবন্ধু চন্দ্র দাস চার মাস, পরিমল রবি দাস, লেলিন সরকার ও সাকিব খান পাঠান অঙ্কন তিন মাস, মাসুম মিয়া ও জহিরুল ইসলাম এক মাসের কারাদণ্ড পেয়েছেন। অন্যদের অপরাধের ধরন অনুযায়ী তিন দিন থেকে ২০ দিন পর্যন্ত বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। পলাশ মিয়াকে ১৫ দিনের কারাদণ্ডের পাশাপাশি ৩৫ হাজার টাকা এবং লেলিন সরকারকে তিন মাসের কারাদণ্ডের পাশাপাশি ৫০ টাকা অর্থদণ্ড করা হয়েছে।

মোহনগঞ্জ থানার ওসি হাফিজুল ইসলাম হারুন বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান চলমান রয়েছে। মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে সবাইকে সচেতন হতে হবে। মাদক সংক্রান্ত যেকোনো তথ্য পুলিশকে দিয়ে সহযোগিতা করার জন্য সকলের প্রতি আহ্বান জানাচ্ছি।

ওসি আরও বলেন, মাদক নির্মূলে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে এবং মাদকসেবন ও মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এমএসএম / এমএসএম

পানছড়িতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সমন্বয়ে সাংগঠনিক সভা

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমান'র মৃত্যু: সর্বস্তরে শোক ও শ্রদ্ধা"

নেত্রকোণার পূর্বধলায় বাসে তল্লাশি,৪০ বোতল ফেনসিডিলসহ যুবক আটক

রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ায় বিলাইছড়ি উপজেলা ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা ও অর্থ প্রদান

তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ‎কুমিল্লা মহানগরী জামায়াতের বিক্ষোভ সমাবেশ ও মিছিল

কুমিল্লা সীমান্তে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ

বালাগঞ্জে ব্রীজ নির্মাণে মুখোমুখি গ্রামবাসী

হাকিমপুরে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্তসহ ৫ আসামি গ্রেপ্তার

ভুয়া খারিজ-ডিসিআর দিয়ে খতিয়ান খোলার চেষ্টা, আটক ব্যক্তি মুচলেকায় মুক্ত—মূল অপরাধী অধরা

দেবিদ্বারে মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ, অভিযুক্ত যুবক আটক

বারহাট্টায় আগুনে পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শন করলেন এমপি আনোয়ারুল হক

গাজীপুরে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগের ১১ নেতাকর্মী গ্রেপ্তার

মাদক, জুয়া ও ইভটিজিংয়ে জড়িতরা সমাজের শত্রু, তাদের ছাড় নয়: এমপি আব্দুল মহিত তালুকদার