রাজারহাটের দুর্গাচরণ তালতলা উচ্চ বিদ্যালয়ে শিক্ষক উপস্থিতি কম, শিক্ষার্থী শূন্য
কুড়িগ্রামের রাজারহাট উপজেলার দুর্গাচরণ তালতলা উচ্চ বিদ্যালয়ে শিক্ষক উপস্থিতি নিয়ে প্রশ্ন উঠেছে।সোমবার ২৯ জুন সরেজমিনে গিয়ে দেখা যায়, বিদ্যালয়ে মোট শিক্ষক-কর্মচারী ১৬ জন থাকলেও উপস্থিত ছিলেন মাত্র ৮ জন। একই সময়ে ১০৪ জন শিক্ষার্থী তালিকাভুক্ত থাকলেও বিদ্যালয়ে একজন শিক্ষার্থীকেও উপস্থিত পাওয়া যায়নি।
অনুপস্থিত শিক্ষকদের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে অধিকাংশই অনুপস্থিতির সুনির্দিষ্ট কারণ দেখাতে পারেননি। ইংরেজি বিষয়ের শিক্ষিকা কামরুন্নাহারকে একাধিকবার ফোন করা হলেও তিনি কল রিসিভ করেননি।
ইসলাম ধর্ম বিষয়ের শিক্ষিকা হাফিজা বেগম বলেন, আমার বাবা মারা গেছেন, তাই আজ বিদ্যালয়ে আসতে পারিনি।তবে বিদ্যালয়ের এক শিক্ষক নাম প্রকাশ না করার শর্তে জানান, বাবার মৃত্যুর পর তিনি চার দিন ছুটি কাটিয়েছেন। এরপরও সোমবার তার অনুপস্থিতির বিষয়ে তারা অবগত নন।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিষয়ের শিক্ষক পরিতোষ রায় বলেন,আমি প্রধান শিক্ষকের কাছে মৌখিকভাবে ছুটি নিয়েছি। কোনো লিখিত আবেদন জমা দিইনি।
এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবীনন্দন রায় বলেন, একজন শিক্ষিকার বাচ্ছা অসুস্থ তাই আসতে পারেনি,আর বৈরী আবহাওয়া ও বৃষ্টির কারণে অন্যান্য শিক্ষক, শিক্ষিকা বিদ্যালয়ে আসতে পারেননি। তারা আমাকে ফোন করে বিষয়টি জানিয়েছেন তবে আমি তাদেরকে স্কুলে আসতে বলেছিলাম।শিক্ষার্থী অনুপস্থিতর বিষয়ে তিনি বৈরি আবহাওয়ার কথা বলেন।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন এলাকাবাসী বলেন, এখানকার শিক্ষা ব্যাবস্থা ভালো নয়।শিক্ষক,শিক্ষার্থী কেউ নিয়ম মেনে স্কুলে আসেন না তবে এর পিছনে শিক্ষকরাই দায়ী।
এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন,বিষয়টি গুরুত্বসহকারে দেখা হচ্ছে। দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।
এমএসএম / এমএসএম
সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনির স্বামী মারা গেছেন
নজরুল বর্ষ উপলক্ষ্যে সাংস্কৃতিক প্রতিযোগিতা সুষ্ঠুভাবে বাস্তবায়নে ময়মনসিংহে মতবিনিময় সভা
নেত্রকোণার কেন্দুয়া পৌরসভার অনুমোদন ছাড়াই বাসা নির্মাণকাজ--নির্বাহী কর্মকর্তার পরিদর্শনে কাজ বন্ধ
লোকালয় থেকে উদ্ধারকৃত অজগর কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত
উত্তরাঞ্চলের শিক্ষা ব্যবস্থায় আরেকটি মাইলফলক
সুবর্ণচরে নারী, শিশু, ব্রাককর্মীসহ ৩ মরদেহ উদ্ধার
ঠাকুরগাঁওয়ের রুহিয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে ইউএনও শিক্ষার মান উন্নয়ন ও ৪টি ক্লাব গঠনের নির্দেশ
কুড়িগ্রামে জমিজমা নিয়ে সংঘর্ষ, স্বামী-স্ত্রীসহ আহত ৫
হানিট্রাপের অভিযোগ সেনাসদস্যের সম্মানহানি তদন্ত দাবি
চাঁদপুর যাত্রী টার্মিনাল প্রকল্প নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে মায়ার লিমিটেড ও কবিরস সিন্ডিকেট জেভি
ভূরুঙ্গামারী থানা জেলার শ্রেষ্ঠ, সেরা সার্কেল এএসপি মুনতাসির ও ওসি আজিম
শাহরাস্তিতে সরকারি গাছ কাটার টাকা ফেরত দিলেন বিএনপি নেতা