বিশ্বহরিগাছা বহালগাছা বিদ্যালয়ের সভাপতি ময়নুল হক ডুপ্লে
বগুড়ার ধুনট উপজেলার চৌকিবাড়ী ইউনিয়নের বিশ্বহরিগাছা বহালগাছা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন বিএনপির সাবেক নেতা ময়নুল হক ডুপ্লে।
সম্প্রতি বিদ্যালয়ের এডহক কমিটি গঠনের অংশ হিসেবে তিনি সভাপতি হিসেবে দায়িত্ব পান। দায়িত্ব গ্রহণের পর তিনি সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন, শৃঙ্খলা বজায় রাখা এবং আধুনিক ও শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে শিক্ষক, অভিভাবক ও এলাকাবাসীকে সঙ্গে নিয়ে আন্তরিকভাবে কাজ করবেন।
ময়নুল হক ডুপ্লে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মাদারবক্স হল ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক, রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক নেতা, বগুড়া জেলা বিএনপির সাবেক সদস্য এবং ধুনট উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, পল্লী উন্নয়ন একাডেমির শিক্ষক মো. মোর্শেদ ফারুক, চৌকিবাড়ী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শফিউজ্জামান, ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি বেলাল হোসেন, শেরপুর উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক মো. শাওন, যুবদল নেতা শাহেদ খান, মো. জাহিদ হাসান এবং বিদ্যালয়ের সহকারী শিক্ষক রাশেদুল বারী খান।
এমএসএম / এমএসএম
নজরুল বর্ষ উপলক্ষ্যে সাংস্কৃতিক প্রতিযোগিতা সুষ্ঠুভাবে বাস্তবায়নে ময়মনসিংহে মতবিনিময় সভা
নেত্রকোণার কেন্দুয়া পৌরসভার অনুমোদন ছাড়াই বাসা নির্মাণকাজ--নির্বাহী কর্মকর্তার পরিদর্শনে কাজ বন্ধ
লোকালয় থেকে উদ্ধারকৃত অজগর কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত
উত্তরাঞ্চলের শিক্ষা ব্যবস্থায় আরেকটি মাইলফলক
সুবর্ণচরে নারী, শিশু, ব্রাককর্মীসহ ৩ মরদেহ উদ্ধার
ঠাকুরগাঁওয়ের রুহিয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে ইউএনও শিক্ষার মান উন্নয়ন ও ৪টি ক্লাব গঠনের নির্দেশ
কুড়িগ্রামে জমিজমা নিয়ে সংঘর্ষ, স্বামী-স্ত্রীসহ আহত ৫
হানিট্রাপের অভিযোগ সেনাসদস্যের সম্মানহানি তদন্ত দাবি
চাঁদপুর যাত্রী টার্মিনাল প্রকল্প নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে মায়ার লিমিটেড ও কবিরস সিন্ডিকেট জেভি
ভূরুঙ্গামারী থানা জেলার শ্রেষ্ঠ, সেরা সার্কেল এএসপি মুনতাসির ও ওসি আজিম
শাহরাস্তিতে সরকারি গাছ কাটার টাকা ফেরত দিলেন বিএনপি নেতা
মেহেরপুরে ৭০ মেধাবী শিক্ষার্থীকে জেলা পরিষদের বৃত্তি প্রদান
কেডিএর সেবা ও মাস্টার প্ল্যান নিয়ে অভয়নগরে মতবিনিময়
Link Copied