বাঘার চকরাজাপুরে অবহেলিত কাঁচা রাস্তা পাকাকরণের কাজের উদ্বোধন
রাজশাহীর বাঘা উপজেলার পদ্মা চরাঞ্চল বেষ্টিত চকরাজাপুর ইউনিয়নের দীর্ঘদিনের অবহেলিত একটি কাঁচা রাস্তা পাকাকরণের কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের সংসদ সদস্য আবু সাঈদ চাঁদ এর বিশেষ বরাদ্দ থেকে এই উন্নয়ন কাজ বাস্তবায়ন করা হচ্ছে।
সোমবার চকরাজাপুর এলাকার এলজিএসপি প্রকল্পের আওতায় ‘ফজলের বাড়ি’ থেকে ‘সহর মোড়’ পর্যন্ত এই সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন করেন চকরাজাপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জনাব জগলু সিকদার।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন সংস্কারের অভাবে রাস্তাটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছিল। বিশেষ করে বর্ষা মৌসুমে কাদা ও পানিতে রাস্তাটি ডুবে গিয়ে চরম দুর্ভোগে পড়তে হতো চরাঞ্চলের সাধারণ মানুষকে।
এলাকাবাসী দীর্ঘদিন ধরে রাস্তাটি সংস্কারের দাবি জানিয়ে আসছিলেন। অবশেষে সেই প্রত্যাশার বাস্তবায়ন হওয়ায় স্থানীয়দের মধ্যে স্বস্তি ও আনন্দের সৃষ্টি হয়েছে।
চকরাজাপুর ইউনিয়নবাসী এ উন্নয়ন কাজের জন্য স্থানীয় সংসদ সদস্য আবু সাঈদ চাঁদ , উদ্বোধক জগলু সিকদারসহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
এমএসএম / এমএসএম
নেত্রকোণার দুর্গাপুরে জন্ম থেকেই ১৩ বছর বয়স জুয়েলের হার্টে ছিদ্র-চিকিৎসার অভাবে থমকে আছে জীবন
খালিয়াজুরীর হত্যা মামলায় দুই আসামি ময়মনসিংহে আটক
টঙ্গীতে ১০ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার
থানায় গিয়ে আত্মসমর্পণ করলেন কৃষক হত্যায় অভিযুক্ত যুবক
তিন মাস যাবৎ রাকাব চেয়ারম্যান পদ শূন্য থাকায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আটকে আছে
সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কাউনিয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ
কুমিল্লায় ৪৩ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ
জুড়ীতে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগে এক মাদ্রাসা শিক্ষক সাময়িক বরখাস্ত
পটুয়াখালীতে ইয়াবার টাকা নিয়ে দ্বন্দ্বে জাকারিয়া হত্যা, গ্রেফতার ৩, চোরাই মালামাল উদ্ধার
সুবর্ণচরে আইন শৃঙ্খলা সভা ও বাজার উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন
চুনা ম্যানগ্রোভকে (ওইসিএম) হিসেবে স্বীকৃতির উদ্যোগে স্থানীয় জনগণের সম্মতি
দ্রুত রামেসু বাজারে সংগঠিত হত্যাকাণ্ডের বিচারের দাবী