মুকসুদপুরে কেন্দ্রুয়া গ্রাম যাকাত ফাউন্ডেশন বৃক্ষরোপণ ও কর্মসংস্থান সৃষ্টি কর্মসূচির উদ্ধোধন
"চলো করি বৃক্ষরোপণ,গড়ে তুলি সবুজ ভবন"এই প্রতিপাদ্যকে সামনে রেখে ব্যাকডো এর বাংলাদেশব্যাপি যাকাত ব্যবস্থাপনার অংশ হিসেবে কেন্দ্রুয়া গ্রাম যাকাত ফাউন্ডেশন বৃক্ষরোপণ ও কর্মসংস্থান সৃষ্টি কর্মসূচি যত এই পবিত্র দায়িত্ব পালন করছে। আমাদের লক্ষ শুধু ক্ষুধা নিবারণ নয়, বরং অসচ্ছল ও অভাবগ্রস্তদের জন্য ছোট ব্যবসা ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে তাদের পূর্ণ স্বাবলম্বী করা উপলক্ষে রবিবার (২৮জুন) সন্ধ্যায় মুকসুদপুর উপজেলার খান্দারপাড়া ইউনিয়নের কেন্দুয়া গ্রামে কেন্দুয়া গ্রাম যাকাত ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। লন্ডন প্রবাসী ব্যাকডো এর প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট ব্যারিস্টার কাজী এম এ আনোয়ার ভিডিও ভার্চুয়াল মাধ্যমে
বৃক্ষরোপণ কর্মসূচির অনুষ্ঠানের উদ্বোধন করেন।
আলোচনা সভায় প্রধান অতিথি বক্তব্য রাখেন হিসেবে বক্তব্য রাখেন মুকসুদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী মো: ওহিদুল ইসলাম।
কেন্দুয়া গ্রাম যাকাত ফাউন্ডেশনের প্রেসিডেন্ট
কাজী মাহমুদ হারুনের সভাপতিত্বে এবং অবসর প্রাপ্ত এএসপি বীর মুক্তিযোদ্ধা কাজী মুরাদ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মুকসুদপুর প্রেসক্লাবের সিনিয়র সহ- সভাপতি মো: হাফিজুর রহমান, কেন্দুয়া গ্রাম যাকাত ফাউন্ডেশনের সহ- সভাপতি মো: হারেজ ফকির, ব্যাকডো এর সদস্য মাওলানা আজিজুর রহমান,খান্দারপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক ইউ,পি সদস্য মো: মনির শেক,খান্দারপাড়া ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ডের সদস্য মো: দুলাল শেক। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মুকসুদপুর প্রেসক্লাবের দপ্তর সম্পাদক পরেশ বিশ্বাস, কার্যনির্বাহী সদস্য নুর আলম শেখ, সাংবাদিক রহমত উল্লাহ ও কেন্দ্রীয় যাকাত কমিটির সহ-সাধারন সম্পাদক লিটন শেক। মানুষকে বেঁচে থাকার জন্য অক্সিজেন প্রয়োজন। গাছ হতে অক্সিজেন তৈরি হয়। এজন্য মুকসুদপুর উপজেলার খান্দারপাড় ইউনিয়নের কেন্দুয়া গ্রামের কৃতি সন্তান এবং লন্ডন প্রবাসী ব্যাকডো এর প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট ব্যারিস্টার কাজী এম এ আনোয়ার সারাদেশব্যাপী বৃক্ষরোপণ করে বাংলাদেশকে গড়ে তুলবে সবুজ ভবনে। এতে করে মানুষ এদিকে অক্সিজেন পাবে। অপরদিকে
বাংলাদেশ সবুজ ছায়ায় গড়ে উঠবে। অনুষ্ঠানের সার্বিক পরিচালনায় ছিলেন কেন্দুয়া গ্রাম যাকাত ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক কাজী শফিকুল ইসলাম। কেন্দুয়া গ্রামে ফলজ, বনজ ও ঔষধি প্রায় ৫০০/৬০০ গাছের চারা রোপণের উদ্যোগ নেয়া হয়েছে।
এমএসএম / এমএসএম
সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস
উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩
অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র্যালি ও মহড়া
ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু
উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন
সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন
হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত
সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের
রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত