মোহনগঞ্জে ‘পার্টনার কংগ্রেস-২০০৬’ অনুষ্ঠিত
নেত্রকোনার মোহনগঞ্জে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (PARTNER) প্রকল্পের আওতায় পার্টনার কংগ্রেস-২০০৬ অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার (২৯ জুন) উপজেলা অডিটোরিয়াম কাম মাল্টিপারপাস হলরুমে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, মোহনগঞ্জের আয়োজনে এ কংগ্রেস অনুষ্ঠিত হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুশ শাকুর সাদীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমেনা খাতুন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি সেলিম কার্নায়েন, সাধারণ সম্পাদক গোলাম এরশাদুর রহমান, পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম এবং উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান সিরাজ উদ্দিন তালুকদার। এছাড়া স্থানীয় সাংবাদিক, কৃষি বিভাগের কর্মকর্তা-কর্মচারী এবং পার্টনার প্রকল্পের উপকারভোগী কৃষকরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও আমেনা খাতুন বলেন, "বাংলাদেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি কৃষি। কৃষিকে আরও লাভজনক ও টেকসই করতে আধুনিক প্রযুক্তি, নিরাপদ খাদ্য উৎপাদন এবং পুষ্টিসমৃদ্ধ কৃষির ওপর গুরুত্ব দিতে হবে। পার্টনার প্রকল্প কৃষকদের দক্ষতা বৃদ্ধি, উদ্যোক্তা তৈরি এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় সক্ষমতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। কৃষকদের এ প্রকল্পের সুযোগ-সুবিধা কাজে লাগিয়ে উৎপাদন বৃদ্ধি ও অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার জন্য আন্তরিকভাবে কাজ করতে হবে।"
অনুষ্ঠানে বক্তারা বলেন, বাংলাদেশ কৃষিপ্রধান দেশ। আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার এবং বিষমুক্ত সবজি ও নিরাপদ খাদ্য উৎপাদনের মাধ্যমে একদিকে জনগণের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা সম্ভব, অন্যদিকে কৃষিপণ্য বিদেশে রপ্তানির সুযোগও বাড়বে। তারা বলেন, পার্টনার প্রকল্পের আওতায় কৃষকদের প্রশিক্ষণ, উন্নতমানের বীজ, সার ও অন্যান্য কৃষি উপকরণ সরবরাহের মাধ্যমে উৎপাদনশীলতা বৃদ্ধি এবং গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হয়েছে।
অনুষ্ঠানে প্রকল্পের বিভিন্ন কার্যক্রম, অর্জন ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরা হয়। পাশাপাশি উপকারভোগী কৃষকরা তাদের অভিজ্ঞতা বিনিময় করেন এবং কৃষি উন্নয়নে এ ধরনের প্রকল্পের ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানান।
এমএসএম / এমএসএম
নজরুল বর্ষ উপলক্ষ্যে সাংস্কৃতিক প্রতিযোগিতা সুষ্ঠুভাবে বাস্তবায়নে ময়মনসিংহে মতবিনিময় সভা
নেত্রকোণার কেন্দুয়া পৌরসভার অনুমোদন ছাড়াই বাসা নির্মাণকাজ--নির্বাহী কর্মকর্তার পরিদর্শনে কাজ বন্ধ
লোকালয় থেকে উদ্ধারকৃত অজগর কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত
উত্তরাঞ্চলের শিক্ষা ব্যবস্থায় আরেকটি মাইলফলক
সুবর্ণচরে নারী, শিশু, ব্রাককর্মীসহ ৩ মরদেহ উদ্ধার
ঠাকুরগাঁওয়ের রুহিয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে ইউএনও শিক্ষার মান উন্নয়ন ও ৪টি ক্লাব গঠনের নির্দেশ
কুড়িগ্রামে জমিজমা নিয়ে সংঘর্ষ, স্বামী-স্ত্রীসহ আহত ৫
হানিট্রাপের অভিযোগ সেনাসদস্যের সম্মানহানি তদন্ত দাবি
চাঁদপুর যাত্রী টার্মিনাল প্রকল্প নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে মায়ার লিমিটেড ও কবিরস সিন্ডিকেট জেভি
ভূরুঙ্গামারী থানা জেলার শ্রেষ্ঠ, সেরা সার্কেল এএসপি মুনতাসির ও ওসি আজিম
শাহরাস্তিতে সরকারি গাছ কাটার টাকা ফেরত দিলেন বিএনপি নেতা
মেহেরপুরে ৭০ মেধাবী শিক্ষার্থীকে জেলা পরিষদের বৃত্তি প্রদান