ঢাকা সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

চকরিয়ার গৌরব: ৪৭তম বিসিএসে শিক্ষা ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হলেন ইয়াসিন আরাফাত


ইসমাইল হোসেন, লামা photo ইসমাইল হোসেন, লামা
প্রকাশিত: ২৯-৬-২০২৬ বিকাল ৬:১৩
কক্সবাজারের চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের কৃতিসন্তান মোহাম্মদ ইয়াসিন আরাফাত সদ্য প্রকাশিত ৪৭তম বিসিএস পরীক্ষায় শিক্ষা ক্যাডারে চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন। বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) কর্তৃক প্রকাশিত ফলাফলে তিনি প্রভাষক (প্রাণিবিদ্যা) পদে এই গৌরবময় সাফল্য অর্জন করেন। তাঁর এই অনন্য অর্জনে পরিবার, শিক্ষক, সহপাঠী এবং পুরো এলাকাবাসীর মধ্যে উৎসবমুখর পরিবেশ ও আনন্দ-উচ্ছ্বাস বিরাজ করছে।
জানা গেছে, ডুলাহাজারা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের কাটাখালী এলাকার বাসিন্দা আবুল কাশেম ও মমতাজ বেগম দম্পতির সন্তান মো. ইয়াসিন আরাফাত। তিনি চকরিয়া কোরক বিদ্যাপীঠের ২০১৬ ব্যাচের শিক্ষার্থী ছিলেন। ছোটবেলা থেকেই অত্যন্ত মেধাবী, অধ্যবসায়ী ও কঠোর পরিশ্রমী হিসেবে পরিচিত ইয়াসিন তাঁর দীর্ঘদিনের একাগ্রতা ও আত্মবিশ্বাসের ফলস্বরূপ আজ এই মর্যাদাপূর্ণ অবস্থানে পৌঁছাতে সক্ষম হয়েছেন।
ইয়াসিন আরাফাতের এই অসামান্য সাফল্যে অনুভূতি প্রকাশ করে তাঁর মামাতো ভাই, সাংবাদিক ফয়সাল আলম সাগর বলেন, “সঠিক লক্ষ্য, নিয়ত ও সংকল্প থাকলে যে সফলতা আসবেই, ইয়াসিন তার প্রমাণ। এটি শুধু তার ব্যক্তিগত সাফল্য নয়, আমাদের পুরো পরিবারের জন্য এক অনন্য গর্ব ও আনন্দের মুহূর্ত। তার কঠোর পরিশ্রম ও অধ্যবসায় আজ সার্থক হয়েছে। আমরা মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি।”
তিনি আরও বলেন, “তার এই অসাধারণ অর্জনের জন্য আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাই। মহান আল্লাহ তাআলা তার আগামী পথচলা আরও সুন্দর, সফল ও কল্যাণময় করুন। সে যেন দেশ ও জাতির কল্যাণে একজন আদর্শ শিক্ষক হিসেবে ভূমিকা রাখতে পারে, এটাই আমাদের প্রার্থনা। আমরা সকলের কাছে তার জন্য দোয়া কামনা করছি।”
এদিকে মোহাম্মদ ইয়াসিন আরাফাতের বিসিএস ক্যাডার হওয়ার খবর ছড়িয়ে পড়ার পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ পুরো এলাকায় অভিনন্দনের জোয়ার বইছে। আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব, শিক্ষক ও শুভানুধ্যায়ীরা তাঁর উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেছেন। স্থানীয়দের প্রত্যাশা, তিনি তাঁর মেধা, সততা ও কর্মনিষ্ঠার মাধ্যমে দেশের উচ্চশিক্ষা ও গবেষণা ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখবেন এবং চকরিয়ার নাম দেশজুড়ে উজ্জ্বল করবেন।

এমএসএম / এমএসএম

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন মনোনয়নপত্র দাখিল করলেন রাষ্ট্রপতির ছোটভাই মির্জা ফয়সল আমীন

ইউপি নির্বাচনকে সামনে রেখে আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ

হাটহাজারী ডেঙ্গু প্রতিরোধে পরিছন্নতা অভিযান বাস্তবায়ন লক্ষ্যে পর্যায়লোচনা সভা

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে শ্রমিক ফেডারেশনের বিক্ষোভ

মিরপুর মাহমুদা চৌধুরী কলেজে একাদশ ও স্নাতক শ্রেণির নবীনবরণ অনুষ্ঠিত

মাদারীপুরে দেশীয় অস্ত্রসহ কিশোর আটক

পটুয়াখালীর বাউফলে হত্যা মামলার রায়ে স্বামী-স্ত্রী দন্ডিত

ঘোড়াঘাটে স্বামীকে ফিরে পেতে স্ত্রী-সন্তানের সংবাদ সম্মেলন

নোয়াখালীতে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মতবিনিময় সভায় জনস্রোত

ডিজিটাল প্রযুক্তি ও এআই কাজে লাগিয়ে চাঁদপুরের পর্যটন সম্ভাবনা তুলে ধরার আহ্বান

সরাইল-নাসিরনগর-লাখাই মহাসড়কের নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন

লামায় জুমের জমিতে হাত-পা বাঁধা ব্যক্তির মরদেহ উদ্ধার: এলাকায় চাঞ্চল্য

কুষ্টিয়ায় বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা