ঢাকা বুধবার, ১৯ আগস্ট, ২০২৬

পরিবেশ সুরক্ষায় শরণখোলায় শিক্ষার্থীদের সচেতনতামূলক র‍্যালি ও বৃক্ষরোপণ


শরণখোলা (বাগেরহাট) photo শরণখোলা (বাগেরহাট)
প্রকাশিত: ২৯-৬-২০২৬ বিকাল ৬:১৪

​পরিবেশ সুরক্ষা ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় বাগেরহাটের শরণখোলায় সচেতনতামূলক র‍্যালি, আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। সোমবার (২৯ জুন) উপজেলার সাউথখালী মাধ্যমিক বিদ্যালয়ের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

​সরকারের পরিবেশবান্ধব উদ্যোগ ও জলবায়ু সচেতনতা কার্যক্রমের অংশ হিসেবে এদিন সকালে বিদ্যালয় প্রাঙ্গণ থেকে শিক্ষার্থী, শিক্ষক ও স্থানীয় ব্যক্তিবর্গের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়। র‍্যালিটি বিদ্যালয় ক্যাম্পাস ও এর আশপাশের এলাকা প্রদক্ষিণ করে। পরে বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়।

​বৃক্ষরোপণ শেষে আয়োজিত আলোচনা সভায় বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব থেকে দেশকে বাঁচাতে পরিবেশ সংরক্ষণ ও পর্যাপ্ত বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। একটি সবুজ, বাসযোগ্য ও নিরাপদ বাংলাদেশ গড়তে হলে শিক্ষার্থীদের এখন থেকেই পরিবেশের প্রতি যত্নশীল ও দায়িত্বশীল হয়ে উঠতে হবে।

​অনুষ্ঠানে সাউথখালী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীপক দাস, শিক্ষক আলমগীর হোসেন, শফিকুল হোসেন, রাহিনুর, শারমিন আক্তার, নুজাহতা হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

​এ সময় কর্মসূচিতে অংশগ্রহণকারীরা শুধু গাছ লাগানোই নয়, রোপণকৃত গাছের নিয়মিত পরিচর্যা নিশ্চিত করার ওপর জোর দেন। একইসঙ্গে নিজ নিজ অবস্থান থেকে পরিবেশ সুরক্ষায় জনসচেতনতা বৃদ্ধিতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানানো হয়।

 

এমএসএম / এমএসএম

নজরুল বর্ষ উপলক্ষ্যে সাংস্কৃতিক প্রতিযোগিতা সুষ্ঠুভাবে বাস্তবায়নে ময়মনসিংহে মতবিনিময় সভা

নেত্রকোণার কেন্দুয়া পৌরসভার অনুমোদন ছাড়াই বাসা নির্মাণকাজ--নির্বাহী কর্মকর্তার পরিদর্শনে কাজ বন্ধ 

লোকালয় থেকে উদ্ধারকৃত অজগর কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত

উত্তরাঞ্চলের শিক্ষা ব্যবস্থায় আরেকটি মাইলফলক

সুবর্ণচরে নারী, শিশু, ব্রাককর্মীসহ ৩ মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ের রুহিয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে ইউএনও শিক্ষার মান উন্নয়ন ও ৪টি ক্লাব গঠনের নির্দেশ

কুড়িগ্রামে জমিজমা নিয়ে সংঘর্ষ, স্বামী-স্ত্রীসহ আহত ৫

হানিট্রাপের অভিযোগ সেনাসদস্যের সম্মানহানি তদন্ত দাবি

চাঁদপুর যাত্রী টার্মিনাল প্রকল্প নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে মায়ার লিমিটেড ও কবিরস সিন্ডিকেট জেভি

ভূরুঙ্গামারী থানা জেলার শ্রেষ্ঠ, সেরা সার্কেল এএসপি মুনতাসির ও ওসি আজিম

শাহরাস্তিতে সরকারি গাছ কাটার টাকা ফেরত দিলেন বিএনপি নেতা

মেহেরপুরে ৭০ মেধাবী শিক্ষার্থীকে জেলা পরিষদের বৃত্তি প্রদান

কেডিএর সেবা ও মাস্টার প্ল্যান নিয়ে অভয়নগরে মতবিনিময়