ঢাকা সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

৩৭ বছরের গৌরবময় পুলিশি জীবনের ইতি, রাজকীয় বিদায়ে অবসরে গেলেন এসআই ছবির উদ্দিন শিকদার


বিএম শামিম, টুঙ্গিপাড়া photo বিএম শামিম, টুঙ্গিপাড়া
প্রকাশিত: ২৯-৬-২০২৬ বিকাল ৬:১৭

দীর্ঘ ৩৭ বছরের বর্ণাঢ্য ও সাফল্যমণ্ডিত পুলিশি জীবনের ইতি টেনে অবসরে গেলেন টুঙ্গিপাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ছবির উদ্দিন শিকদার। সোমবার (২৯ জুন) দুপুরে টুঙ্গিপাড়া থানা প্রাঙ্গণে সহকর্মীদের ভালোবাসা, সম্মান ও শ্রদ্ধায় তাকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়। পরে ফুল দিয়ে সুসজ্জিত পুলিশের একটি গাড়িতে করে তাকে নিজ বাড়িতে পৌঁছে দেওয়া হয়।

মো. ছবির উদ্দিন শিকদার গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার কেডি গোপালপুর গ্রামের বাসিন্দা। তিনি ১২ মে ১৯৮৯ সালে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। দীর্ঘ কর্মজীবনে সততা, নিষ্ঠা, পেশাদারিত্ব ও মানবিকতার সঙ্গে দায়িত্ব পালন করে উপ-পুলিশ পরিদর্শক (এসআই), নবম গ্রেড পদ থেকে ২৯ জুন অবসরে যান।

গত বছরের ২৩ আগস্ট তিনি টুঙ্গিপাড়া থানায় যোগদান করেন। প্রায় ১০ মাসের কর্মকালেই দায়িত্বশীলতা, আন্তরিকতা ও জনবান্ধব আচরণের মাধ্যমে সহকর্মী এবং সাধারণ মানুষের আস্থা ও শ্রদ্ধা অর্জন করেন।

বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার গাজী হুমায়ুন কবির। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী। এ সময় থানার কর্মকর্তা-কর্মচারী, বিদায়ী কর্মকর্তার স্বজন, শুভানুধ্যায়ী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, মো. ছবির উদ্দিন শিকদার কর্মজীবনের প্রতিটি পর্যায়ে সততা, শৃঙ্খলা, পেশাদারিত্ব ও মানবিকতার পরিচয় দিয়েছেন। একজন দায়িত্বশীল পুলিশ কর্মকর্তা হিসেবে তিনি সহকর্মীদের কাছে অনুকরণীয় হয়ে থাকবেন।

প্রধান অতিথি অতিরিক্ত পুলিশ সুপার গাজী হুমায়ুন কবির বলেন, "এসআই ছবির উদ্দিন শিকদার দীর্ঘ কর্মজীবনে সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। তিনি পুলিশের জন্য একজন আদর্শ কর্মকর্তা। তার অবসর-পরবর্তী জীবন সুস্বাস্থ্য, সুখ ও শান্তিতে ভরে উঠুক।"

সভাপতির বক্তব্যে ওসি আইয়ুব আলী বলেন, "তিনি একজন সৎ, কর্মনিষ্ঠ ও দায়িত্বশীল পুলিশ কর্মকর্তা ছিলেন। তার কর্মদক্ষতা, শৃঙ্খলা ও মানবিক আচরণ সহকর্মীদের কাছে দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে।"

বিদায়ী এসআই মো. ছবির উদ্দিন শিকদার আবেগঘন বক্তব্যে দীর্ঘ কর্মজীবনের নানা স্মৃতিচারণ করেন এবং সহকর্মীদের সহযোগিতা, ভালোবাসা ও সম্মানের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। বক্তব্যের একপর্যায়ে তিনি আবেগাপ্লুত হয়ে পড়লে উপস্থিত অনেকেই আপ্লুত হন।

অনুষ্ঠান শেষে এক ব্যতিক্রমী আয়োজনে টুঙ্গিপাড়া থানার ওসির সরকারি গাড়ি ফুল দিয়ে সাজিয়ে বিদায়ী কর্মকর্তাকে নিজ বাড়ি কোটালীপাড়া উপজেলার কেডি গোপালপুর গ্রামে পৌঁছে দেন সহকর্মীরা। শেষ বিদায়ের মুহূর্তে সহকর্মীদের সঙ্গে কোলাকুলি ও শুভেচ্ছা বিনিময়ে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।

বিদায়ী এই পুলিশ কর্মকর্তার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও শান্তিময় অবসর জীবন কামনা করেন অনুষ্ঠানে উপস্থিত সবাই।

এমএসএম / এমএসএম

ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার

এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান

গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ

ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ

আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা

গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত

বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ

মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত