সেবা নিতে এসে মানুষ যেন হয়রানির শিকার না হন: নরসিংদীর জেলা প্রশাসক
নরসিংদীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান কেয়া বলেছেন, সরকারি সেবা নিতে এসে সাধারণ মানুষ যেন কোনো ধরনের হয়রানির শিকার না হন, তা নিশ্চিত করতে হবে। একই সঙ্গে সকল সরকারি কর্মকর্তা-কর্মচারীকে যথাযথভাবে অফিস সময়সূচি মেনে দায়িত্ব পালন এবং জনগণের দোরগোড়ায় মানসম্মত ও নিরবচ্ছিন্ন সেবা পৌঁছে দিতে আন্তরিকতার সঙ্গে কাজ করার নির্দেশনা দেন তিনি।
সোমবার (২৯ জুন) দুপুরে শিবপুর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জেলা প্রশাসক বলেন, বর্তমান সরকার জনবান্ধব প্রশাসন গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে। এজন্য সরকারি দপ্তরগুলোতে সেবার মান, সময়ানুবর্তিতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। কোনো কর্মকর্তা বা কর্মচারী বিনা কারণে কর্মস্থলে অনুপস্থিত থাকতে পারবেন না। বিশেষ করে সরকারি হাসপাতালগুলোতে চিকিৎসকদের নির্ধারিত সময়ে উপস্থিতি নিশ্চিত করে রোগীদের কাঙ্ক্ষিত স্বাস্থ্যসেবা দিতে হবে।
এর আগে জেলা প্রশাসক উপজেলার বিভিন্ন সরকারি দপ্তর ও চলমান উন্নয়নমূলক কার্যক্রম পরিদর্শন করেন। এ সময় তিনি বিভিন্ন দপ্তরের কার্যক্রমের খোঁজখবর নেন এবং সরকারি সেবার মানোন্নয়নে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। পাশাপাশি উপজেলা পর্যায়ের দাপ্তরিক কার্যক্রম আরও গতিশীল ও জনমুখী করার লক্ষ্যে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. ফারজানা ইয়াসমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মু. আব্দুর রহিম, জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সারোয়ার আলম, শিবপুর মডেল থানার ওসি মোহাম্মদ কোহিনূর মিয়া, উপজেলা প্রকৌশলী পিন্টু চন্দ্র বন্দ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাকিবুল ইসলামসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
ময়মনসিংহ বোর্ডে পাসের হার ৫৭.৩৯ শতাংশ
ক্যাশলেস পাঁচবিবি গড়ার পথে নতুন যাত্রা, পূবালী ব্যাংকের র্যালি ও মতবিনিময়
পরকীয়ায় ঘটনা ধামা চাপা দিতে পৃবের স্বামীর বিরুদ্ধে অভিযোগ করার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত
চাঁপাইনবাবগঞ্জে হেরোইনসহ বাবসিকে গ্রেপ্তার
বিএনপি'র দুই শীর্ষ নেতা গুম মামলার অন্যতম আসামি অসিত কুমার রায় বর্তমানে হরিণাকুণ্ডু থানার ওসি (তদন্ত) যেন এক অধরা শক্তি !
কেবল দেনা শোধ করেছি, বাড়ি গিয়ে বিল্ডিংয়ের কাজ শেষ করবো
ঘরের কাজে ব্যস্ত মা, মনপুরায় পানিতে ডুবে প্রাণ গেল আড়াই বছরের তাসমিয়ার
মাগুরায় ৩৩৩টি গুরুত্বপূর্ণ সড়ক গেজেটভুক্ত
কুতুবদিয়ায় ছাত্রদলের নেতাদের শালীনতা বিবর্জিত আচরণে বিব্রত বিএনপি
অনিয়মের বিরুদ্ধে সাংবাদিকদের শক্ত হাতে কলম ধরার আহ্বান এমপি সুরাইয়া জেরিন রনির
সৌদি আরবে আগুনে মৃত্যু: পরিচয় মিলেছে নওগাঁর ১৩ জনের
নরসিংদীতে মাদক, ছিনতাই ও চাঁদাবাজির বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৩২