শালিখায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উন্নয়ন সহায়তা উপকরণ বিতরণ
মাগুরার শালিখা উপজেলায় উপজেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের মাঝে উন্নয়ন সহায়তা উপকরণ বিতরণ করা হয়েছে।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর হাসান চৌধুরী।
অনুষ্ঠানে ১৪২ জন উপকারভোগীর হাতে বিভিন্ন ধরনের উন্নয়ন সহায়তা উপকরণ তুলে দেওয়া হয়। পাশাপাশি উপজেলার ৪টি শিক্ষা প্রতিষ্ঠানে প্রয়োজনীয় বিভিন্ন উপকরণ এবং উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তার হাতে গবাদিপশুর ক্ষুরা রোগ প্রতিরোধে ২ হাজার ৬০০ ডোজ ভ্যাকসিন হস্তান্তর করা হয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এম. সাব্বির হাসান, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: শাহারিন সুলতানা, ইঞ্জিনিয়ার সৈয়েব আক্তার, মাগুরা জেলা বিএনপির সদস্য ও শালিখা উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মুন্সি মনিরুজ্জামান চকলেট।
এছাড়াও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।বক্তারা উন্নয়ন সহায়তা কর্মসূচির মাধ্যমে সুবিধাবঞ্চিত মানুষ ও বিভিন্ন প্রতিষ্ঠানের কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা প্রকাশ করেন।
এমএসএম / এমএসএম
নজরুল বর্ষ উপলক্ষ্যে সাংস্কৃতিক প্রতিযোগিতা সুষ্ঠুভাবে বাস্তবায়নে ময়মনসিংহে মতবিনিময় সভা
নেত্রকোণার কেন্দুয়া পৌরসভার অনুমোদন ছাড়াই বাসা নির্মাণকাজ--নির্বাহী কর্মকর্তার পরিদর্শনে কাজ বন্ধ
লোকালয় থেকে উদ্ধারকৃত অজগর কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত
উত্তরাঞ্চলের শিক্ষা ব্যবস্থায় আরেকটি মাইলফলক
সুবর্ণচরে নারী, শিশু, ব্রাককর্মীসহ ৩ মরদেহ উদ্ধার
ঠাকুরগাঁওয়ের রুহিয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে ইউএনও শিক্ষার মান উন্নয়ন ও ৪টি ক্লাব গঠনের নির্দেশ
কুড়িগ্রামে জমিজমা নিয়ে সংঘর্ষ, স্বামী-স্ত্রীসহ আহত ৫
হানিট্রাপের অভিযোগ সেনাসদস্যের সম্মানহানি তদন্ত দাবি
চাঁদপুর যাত্রী টার্মিনাল প্রকল্প নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে মায়ার লিমিটেড ও কবিরস সিন্ডিকেট জেভি
ভূরুঙ্গামারী থানা জেলার শ্রেষ্ঠ, সেরা সার্কেল এএসপি মুনতাসির ও ওসি আজিম
শাহরাস্তিতে সরকারি গাছ কাটার টাকা ফেরত দিলেন বিএনপি নেতা
মেহেরপুরে ৭০ মেধাবী শিক্ষার্থীকে জেলা পরিষদের বৃত্তি প্রদান