দুধকুমার সহ কয়েকটি নদীর পানি বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত, চরাঞ্চল প্লাবিত
কুড়িগ্রামের নাগেশ্বরী দুধকুমার, গংগাধর,ব্রহ্মপুত্র নদীর পানি হঠাৎ বৃদ্ধি পেয়েছে। উত্তরের ভারী বর্ষন আর উজানের ঢলে দুধকুমার সহ কয়েকটি নদীর পানি বৃদ্ধি পেয়ে নদী তীরবর্তী এলাকায় বন্যার আশংকা দেখা দিয়েছে। ইতিমধ্যে নদী তীরবর্তী এলাকার কিছু রাস্তা ডুবে যাওয়ার খবর পাওয়া গেছে।
নারায়নপুর ইউনিয়নের পদ্মারচর, ব্যাপারীর চর, কালিকাপুর,মাঝিয়ালী, কেদার ইউনিয়নের চর সোউলমারী,ধনিরামপুর, নুনখাওয়া ইউনিয়নের চর কাপনা, কালিকাপুর, মীরকামারী, বামন ডাঙ্গা ইউনিয়নের উত্তর কুটির চর,দক্ষিণ কুটির চর গুলোতে কিছু কিছু বাড়ীতে পানি ঢুকে পরেছে।
বামনডাঙ্গা ইউনিয়নের বড়মানি এলাকায় পানি উন্নয়ন বোর্ডের বাধ ভেঙ্গে লোকালয়ে পানিতে ডুবে যাচ্ছে। মিনারুল ইসলাম বলেন,৭নং ওয়ার্ডের উত্তর কুটির চর এবং দক্ষিণ কুটির চরের প্রায় এক কিলোমিটার রাস্তা পানির নিচে। এই এলাকার মানুষ বন্যা আশংকায় চিন্তিত। তিনি আরো বলেন,নদীর পানি বৃদ্ধির সাথে সাথে পারের ভাঙ্গন ও বৃদ্ধি পেয়েছে। আয়নালের ঘাট সংলগ্ন ও বল্লভের খাষ নতুন চর, ফান্দের চারে অতি মাত্রায় ভাঙ্গন শুরু হয়েছে। নুনখাওয়া ইউনিয়নের ইয়াকুব আলী জানায়, গত কয়েকদিনের ভারি বৃষ্টিতে গংগাধর এবং ব্রম্মপুত্রে নদের পানি বৃদ্ধি পাওয়ার নদী এলাকার মানুষ দুশ্চিন্তায় আছে।
একদিকে গো-খাদ্য অন্য নিজেদের নিত্য পন্যের যোগান দেয়া। নারায়ণপুর ইউনিয়নের মীরকামারী চরের ছাবেদ আলী বলেন, নদীর পানি বৃদ্ধি পাওয়া আমরা গরু ছাগল নিয়ে চিন্তায় আছি। বন্যা হলে নৌকা ছাড়া আমাদের চলাচলের উপায় থাকেনা।
এ ব্যপারে পানি উন্নয়ন বোর্ড কর্মকর্তার সাথে যোগাযোগ করলে তিনি বলেন,
সোমবার (২৯ জুন) সকাল ৯টায় দুধকুমার নদের পাটেশ্বরী পয়েন্টে পানির উচ্চতা ছিল ২৯ দশমিক ৮৩ সেন্টিমিটার। গতকাল রোববার রাত ৯টায় যার উচ্চতা ছিলো ২৯ দশমিক ৫৮ সেন্টিমিটার। দুধকুমার নদের পানির বিপদ সীমা ২৯ দশমিক ৬০ সেন্টিমিটার। নাগেশ্বরী
উপজেলা প্রশাসন জানায়, বন্যা মোকাবেলা করার জন্য আমাদের প্রস্তুতি আছে।
এমএসএম / এমএসএম
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ