ঢাকা বৃহষ্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬

অপরাজনীতি ও মিথ্যাচারের বিরুদ্ধে সাভারে ঢাকা জেলা যুবদলের বিশাল বিক্ষোভ ও সমাবেশ


ইমাম হো‌সেন, ঢাকা photo ইমাম হো‌সেন, ঢাকা
প্রকাশিত: ২৯-৬-২০২৬ রাত ১০:৪৭

দেশের রাজনীতিতে অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত অপরাজনীতি বন্ধের দাবিতে সাভারের মহাসড়কে বিশাল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে ঢাকা জেলা যুবদল। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ সোমবার (২৯ জুন) বিকেলে ঢাকার সাভার মডেল মসজিদ প্রাঙ্গণে ‘সুস্থ ধারার রাজনীতি’ প্রতিষ্ঠার লক্ষ্যে এই সমাবেশের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে যোগ দেন জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে আব্দুল মোনায়েম মুন্না অভিযোগ করে বলেন, একটি রাজনৈতিক দল বর্তমানে গুপ্ত রাজনীতি শুরু করে দেশের মানুষকে বিভ্রান্ত করছে। উদাহরণ টেনে তিনি বলেন, জামায়াতের একজন নেতা সংসদে দাবি করেছেন তাঁর বাবা মুক্তিযুদ্ধের সময় শহীদ হয়েছেন, অথচ পরবর্তীতে দেখা যায় তাঁর বাবা এখনো জীবিত আছেন। তারা এভাবেই মিথ্যা ও অপপ্রচারের রাজনীতি শুরু করেছে। এ সময় বক্তারা তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, কিছু রাজনৈতিক দল পরিকল্পিতভাবে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে দেশের স্থিতিশীলতা নষ্টের চেষ্টা করছে। বিশেষ করে মুক্তিযুদ্ধের ইতিহাস ও শহীদদের নিয়ে এমন মিথ্যাচারের তীব্র নিন্দা জানান কেন্দ্রীয় নেতারা।

ঢাকা জেলা যুবদলের সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ইয়াসিন ফেরদৌস মুরাদের সভাপতিত্বে সমাবেশে সুস্থ ধারার রাজনীতি চর্চার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়। নেতারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, দেশে কোনো ধরনের অপরাজনীতি বরদাশত করা হবে না। যুবদল সব সময় দেশের মানুষের কল্যাণে কাজ করতে চায় এবং যারা শিষ্টাচার বহির্ভূত কাজ ও অপপ্রচার চালাচ্ছে, তাদের রাজপথে কঠোরভাবে প্রতিহত করতেই এই কর্মসূচির ডাক দেওয়া হয়েছে।

ঢাকা জেলা যুবদলের সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী আইয়ুব খানের সঞ্চালনায় সমাবেশে অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন—যুবদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আবুল মনছুর খান দিপক, আজহারুল ইসলাম মিলন, কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া, সাজেদুল ইসলামসহ ঢাকা জেলা যুবদল ও বিভিন্ন ইউনিটের প্রবীণ ও নবীন নেতৃবৃন্দ।

সমাবেশ শেষে সাভার মডেল মসজিদ প্রাঙ্গণ থেকে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি সাভারের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও ঢাকা-আরিচা মহাসড়কের বিভিন্ন অংশ প্রদক্ষিণ করে রেডিও কলোনী এলাকায় গিয়ে শেষ হয়। মিছিলে যুবদলের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ সমর্থক অংশ নিয়ে অপরাজনীতির বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন।

এমএসএম / এমএসএম

সলঙ্গায় শিশুকে কেন্দ্র দুই নারীকে মারধরের অভিযোগ, আশঙ্কায় জনকভাবে আহত ১

বাগেরহাটে অ্যান্ড্রয়েড মোবাইলসহ ৪ জন অন লাইন জুয়ারী গ্রেফতার

জয়পুরহাটের সৌমিকের সাফল্যগাথা, নটরডেম ও সেন্ট যোসেফ কলেজে ভর্তির সুযোগ

জলবায়ু ঝুঁকি মোকাবেলায় স্থানীয় অভিযোজন কৌশল নির্ধারণে শ্যামনগরে কর্মশালা অনুষ্ঠিত

ধামইরহাটে বাল্যবিবাহ, শিশুশ্রম ও ঝরে পড়া রোধে আদর্শ উপজেলা গড়ার অঙ্গীকার

বেলাবোতে ভূমি উপ-সহকারী কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

জয়পুরহাটে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

মধুখালীতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

মনপুরায় সাজাপ্রাপ্ত পলাতক এক নারী মাদককারবারি আটক

আদমদীঘিতে নারীসহ ৪জন গ্রেফতার গণেশ মূর্তি উদ্ধার

বাঘা থেকে ১২৫ বোতল ফেন্সিডিলসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার, আটক করেছে র‍্যাব-৫

নবীগঞ্জে মৎস্য সম্পদ বৃদ্ধিতে বড় উদ্যোগ

পটুয়াখালীতে গুনে গুনে ঘুষ নেন রাঙ্গাবালীর তহশিলদার সোবহান