চট্টগ্রাম বন্দর চ্যানেলে দুই জাহাজের সংঘর্ষ, ডুবল পাথরবোঝাই লাইটার
চট্টগ্রাম বন্দর চ্যানেলে দুটি লাইটার জাহাজের মধ্যে সংঘর্ষের ঘটনায় এমভি বে হারবার-২ নামে একটি পাথরবোঝাই লাইটার জাহাজ ডুবে গেছে। গতকাল সোমবার দিবাগত রাত ৩টার দিকে কর্ণফুলী নদীর বঙ্গোপসাগরের মোহনায় ২ এবং ৩ নম্বর বয়ার মাঝখানে এ ঘটনা ঘটে।
তবে ওই লাইটারেজ জাহাজে কতজন লোক ছিল তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন আজ মঙ্গলবার সকাল সোয়া ৮টায় জানান, কর্ণফুলী চ্যানেলে লাইটার জাহাজ ডুবির ঘটনার খবর পেয়ে নিখোঁজ ব্যক্তিদের উদ্ধারে কাজ করছে কোস্টগার্ড।
জানা গেছে, ডুবে যাওয়া ‘এমভি বে হারবার-২’ নামের লাইটার জাহাজটি চট্টগ্রাম থেকে পাথর নিয়ে ঢাকার দিকে যাচ্ছিল।
উদ্ধার তৎপরতার বিষয়ে সকাল ১০টায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তার কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, এই সংক্রান্ত তথ্য পরে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে।
Aminur / Aminur
চড়া সবজির বাজার, শিম ২০০ বেগুনের কেজি ১৬০!
সাধ আর সাধ্য মিলছে না ইলিশের বাজারে
সিনোবাংলায় স্বতন্ত্র পরিচালক নিয়োগে বিএসইসির সম্মতি
ডলার ছাড়াই টাকায় আমদানি-রপ্তানির অর্থ পরিশোধের সুযোগ
পোশাক খাতের সমস্যা সমাধানে সম্মিলিত উদ্যোগ গ্রহণের আহ্বান রাষ্ট্রপতির
২০২৭ সালের মধ্যে বাংলাদেশ-মালয়েশিয়ার মুক্ত বাণিজ্য চুক্তির প্রত্যাশা
কানাডা-রাশিয়া-সৌদি আরব থেকে ১ লাখ ৫৫ হাজার টন সার কিনবে সরকার
জরিমানা মওকুফ চেয়ে বিএসইসির কাছে প্রাইম ফাইন্যান্সের আবেদন
টিসিবির জন্য ১০ হাজার টন মসুর ডাল কিনবে সরকার
কারণ ছাড়াই বাড়ছে দুই ফান্ডের ইউনিটের দাম
জ্বালানি তেলের দাম বাড়ায় চড়া সবজির বাজার
নতুন ওয়েবসাইট চালু করল ডিএসই