মুকসুদপুর পৌরসভায় ২৬.২০ কোটি টাকার বাজেট ঘোষণা
২০২৬-২০২৭ অর্থবছরের খসড়া বাজেট, নাগরিক সেবার মানোন্নয়ন, পৌরসভার রাজস্ব আয় বৃদ্ধি এবং চলমান উন্নয়ন কার্যক্রম নিয়ে গোপালগঞ্জের মুকসুদপুর পৌরসভার উদ্যোগে রবিবার (২৯ জুন) সকাল ১০টায় মুকসুদপুর পৌরসভা কার্যালয়ের সভাকক্ষে নগর সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা অনুষ্ঠিত হয়েছে। মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মাহমুদ আশিক কবিরের সভাপতিত্বে এবং মুকসুদপুর পৌর নির্বাহী কর্মকর্তা এএইচ এম রফিকুল ইসলামের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন মুকসুদপুর পৌরসভার সহকারী প্রকৌশলী সদানন্দন রায়, মুকসুদপুর প্রেসক্লাবের উপদেষ্টা মো: ফরিদ আহমেদ মিয়া,মুকসুদপুর উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সালাম খান ও সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম রাজু,উপজেলা প্রকৌশলী মাহমুদুল হাসান,উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো: রাকিবুল হাসান শুভ,উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সায়াদ উদ্দিন আহমেদ,উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এম.এন.নাইম, উপজেলা দারিদ্র্য বিমোচন কর্মকর্তা জাকিয়া রহমান, মুকসুদপুর পৌর বিএনপির সাবেক আহ্বায়ক মোয়াজ্জেম হোসেন মিন্টু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মশিউর রহমান মিন্টু ও মুকসুদপুর প্রেস ক্লাবের সভাপতি মো. ছিরু মিয়া প্রমুখ।
নগর সমন্বয় কমিটির (টিএলসিসি) সভায় বিভিন্ন উন্নয়নমূলক বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ও সুপারিশ গৃহীত হয়। সভায় উপস্থাপিত খসড়া বাজেট অনুযায়ী-২০২৬-২০২৭ অর্থবছরে পৌরসভার রাজস্ব খাতে সম্ভাব্য আয় ধরা হয়েছে ৩ কোটি ৬৩ লাখ ২৫ হাজার টাকা এবং উন্নয়ন খাতে সম্ভাব্য আয় ধরা হয়েছে ২ কোটি ৬৩ লাখ ১০ হাজার ৯০০ টাকা। ফলে মোট সম্ভাব্য আয় দাঁড়ায় ৬ কোটি ২৬ লাখ ৩৫ হাজার ৯০০ টাকা। অপরদিকে রাজস্ব খাতে সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে ৩ কোটি ৭৪ লাখ ৩৪ হাজার টাকা। উন্নয়ন খাতের বিভিন্ন প্রকল্প বাস্তবায়নের জন্যও পৃথক বরাদ্দের প্রস্তাব উপস্থাপন করা হয়। সভায় গৃহীত গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলোর মধ্যে রয়েছে পৌর ভবনে সিটিজেন চার্টার (Citizen Charter) ও অভিযোগ বাক্স স্থাপন, ২০২৬-২০২৭ অর্থবছরের খসড়া বাজেট সর্বসম্মতিক্রমে সুপারিশ, RUTDP প্রকল্পের আওতায় অগ্রাধিকারভিত্তিতে উন্নয়নমূলক কাজ বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ এবং পৌরসভার রাজস্ব আদায় বৃদ্ধির লক্ষ্যে বকেয়া কর আদায়ে জোরদার কার্যক্রম ও ডিজিটাল পদ্ধতিতে কর আদায়ের ব্যবস্থা গ্রহণ। সভায় উপস্থিত সদস্যরা পৌরসভার নাগরিক সেবার মানোন্নয়ন,স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণ এবং টেকসই নগর উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন মতামত ও সুপারিশ তুলে ধরেন। সভায় নাগরিক সেবা,পানিসংকট নিরসন, বিদ্যুৎ সমস্যার কারণে পাম্প চলাচলে বিঘ্ন এবং ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বর্ষা মৌসুমে জলাবদ্ধতা রোধে ড্রেন সংস্কার ও নতুন ড্রেন নির্মাণের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।
সভার সভাপতি বলেন, উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মাহমুদ আশিক কবির গৃহীত সিদ্ধান্তসমূহ দ্রুত বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন। তিনি বলেন,পৌরবাসীকে আরও উন্নত, আধুনিক ও মানসম্মত নাগরিক সেবা প্রদান এবং পৌরসভার উন্নয়ন কার্যক্রমকে গতিশীল করাই বর্তমান প্রশাসনের প্রধান লক্ষ্য। সভায় পৌর নির্বাহী কর্মকর্তা এএইচ এম রফিকুল ইসলাম মুকসুদপুর পৌরসভার ২০২৬-২০২৭ অর্থ বছরের জন্য ২৬ কোটি ২০ লাখ ৫০ হাজার টাকার প্রস্তাবিত বাজেট টাউন লেভেল কো-অর্ডিনেশন কমিটির (টিএলসিসি) সভায় উপস্থাপন করেন। বাজেটের ওপর বিস্তারিত আলোচনা শেষে উপস্থিত সদস্যরা সর্বসম্মতিক্রমে তা অনুমোদনের সুপারিশ করেন। সভায় পৌরসভার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,নগর সমন্বয় কমিটির সদস্য,জনপ্রতিনিধি রাজনৈতিক ব্যক্তিবর্গ ও গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।
Aminur / Aminur
পদ্মা ভাঙন থেকে রক্ষা পাচ্ছে চকরাজাপুর স্কুল ও বাজার
কাপ্তাইয়ে আওয়ামী দোসরদের ঠিকাদারি কাজ পাইয়ে দেওয়ার অভিযোগ বিএনপি নেতার
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ৮৩ কোটি ২৯ লাখ টাকার বাজেট অনুমোদন, গবেষণায় নেই আলাদা বরাদ্দ
মুকসুদপুর পৌরসভায় ২৬.২০ কোটি টাকার বাজেট ঘোষণা
দুই পা নেই, তবুও থামেনি জান্নাতুলের স্বপ্ন
অপরাজনীতি ও মিথ্যাচারের বিরুদ্ধে সাভারে ঢাকা জেলা যুবদলের বিশাল বিক্ষোভ ও সমাবেশ
দুধকুমার সহ কয়েকটি নদীর পানি বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত, চরাঞ্চল প্লাবিত
শালিখায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উন্নয়ন সহায়তা উপকরণ বিতরণ
সেবা নিতে এসে মানুষ যেন হয়রানির শিকার না হন: নরসিংদীর জেলা প্রশাসক
ঠাকুরগাঁওয়ে ৩ হাজার পিস ইয়াবাসহ মামা-ভাগিনা গ্রেফতার
৩৭ বছরের গৌরবময় পুলিশি জীবনের ইতি, রাজকীয় বিদায়ে অবসরে গেলেন এসআই ছবির উদ্দিন শিকদার
বিবাহিত স্ত্রীকে ফুসলায় অন্যত্র বিবাহ অভিযোগে সাতক্ষীরা বিজ্ঞ আমলী আদালতে মামলা