ঢাকা বুধবার, ১৯ আগস্ট, ২০২৬

কাপ্তাইয়ে আওয়ামী দোসরদের ঠিকাদারি কাজ পাইয়ে দেওয়ার অভিযোগ বিএনপি নেতার


অর্ণব মল্লিক, কাপ্তাই photo অর্ণব মল্লিক, কাপ্তাই
প্রকাশিত: ৩০-৬-২০২৬ দুপুর ১২:৩৬

বিগত আওয়ামী সরকারের আমলে সুবিধাভোগী ও দালাল ঠিকাদারদের এখনো বিভিন্ন ঠিকাদারী কাজ পাইয়ে দেওয়ার পেছনে জড়িতদের খুঁজে বের করে দ্রুত বিচারের আওতায় আনার দাবি করা হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) রাঙামাটি জেলা শাখার সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবরে সম্প্রতি অভিযোগ পত্রটি দাখিল করেন রাঙামাটি জেলাধীন কাপ্তাইয়ের চিৎমরম ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জয়নাল আবেদীন। 
লিখিত অভিযোগ থেকে জানা গেছে, বিগত ১৭ বছর ধরে উপজেলা এলজিইডি ও রাঙামাটি জেলা পরিষদের বড় বড় ঠিকাদারি কাজ একটি নির্দিষ্ট সিন্ডিকেট নিয়ন্ত্রণ করেছে। শেখ হাসিনা সরকারের পতনের পরও আওয়ামী  সরকারের সেই ঠিকাদাররা এখনো কীভাবে বহাল তবিয়তে ঠিকাদারি কাজ পাচ্ছে, তা নিয়ে স্থানীয় বিএনপি নেতাকর্মী ও সাধারণ জনগণের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।  
অভিযোগপত্রে বিএনপি নেতা জয়নাল আবেদীন একাধিক ঠিকাদারের নাম উল্লেখ করেন, যারা আওয়ামী লীগের  বিভিন্ন পদে রয়েছেন।  তাদের মধ্যে ঠিকাদার বাবলু, সৈকত আলী, মুন্না, রাসেল, রাজু।

​অভিযোগপত্রে বলা হয়, আওয়ামী সরকারের পতনের পর ওইসব ঠিকাদার পালিয়ে থেকে এখনো কীভাবে এসব কাজ বাগিয়ে নিচ্ছে, তা আমাদের বোধগম্য নয়। ওই ফ্যাসিস্ট সরকারের উত্তরসূরী ঠিকাদারদের কতিপয় বিএনপি নেতা সহযোগিতার হাত বাড়িয়ে আওয়ামী লীগের লোকজনদের ঠিকাদারী কাজে প্রতিষ্ঠিত করছে, বিষয়টি বিএনপির সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দের দলীয়ভাবে দেখা প্রয়োজন। বিএনপি নেতা জয়নাল লিখিত অভিযোগের মাধ্যমে জেলা বিএনপি'র সভাপতি সম্পাদক বরাবরে এবিষয়ে অভিযোগ দায়ের করেছেন। বিষয়টি নিশ্চিত করে বিএনপি নেতা জয়নাল বলেন, বিএনপি দলের ভাবমূর্তি রক্ষা এবং ফ্যাসিবাদের অপতৎপরতার সাথে জড়িতদের চিহ্নিত করে অনতিবিলম্বে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে আমার এই অভিযোগ বলে তিনি মন্তব্য করেন। 

এব্যাপারে ঠিকাদার বাবলু বলেন, যে কোন মানুষের মতাদর্শ থাকতে পারে, তবে কোন ঠিকাদারি প্রতিষ্ঠান ফ্যাসিষ্ট কিভাবে হয়? আমার জানামতে ঠিকাদারী কাজে আমি কোন অনিয়ম-দূর্নীতি করিনি,  আমার প্রতিষ্ঠানের মাধ্যমে যতগুলি ঠিকাদারী কাজ পেয়েছি সব কাজ সুষ্ঠু, সুন্দর ভাবে সম্পন্ন করেছি। তবে আমি আওয়ামী লীগের একজন কর্মী ছিলাম। অপর ঠিকাদারদের কল করা হলেও তারা কল রিসিভ না করায় তাদের কোন মন্তব্য পাওয়া যায়নি। 

এই বিষয়ে জেলা বিএনপির পক্ষ থেকে কী ব্যবস্থা নেওয়া হবে, তা দেখার অপেক্ষায় আছেন স্থানীয় সচেতন মহল।

এমএসএম / এমএসএম

নজরুল বর্ষ উপলক্ষ্যে সাংস্কৃতিক প্রতিযোগিতা সুষ্ঠুভাবে বাস্তবায়নে ময়মনসিংহে মতবিনিময় সভা

নেত্রকোণার কেন্দুয়া পৌরসভার অনুমোদন ছাড়াই বাসা নির্মাণকাজ--নির্বাহী কর্মকর্তার পরিদর্শনে কাজ বন্ধ 

লোকালয় থেকে উদ্ধারকৃত অজগর কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত

উত্তরাঞ্চলের শিক্ষা ব্যবস্থায় আরেকটি মাইলফলক

সুবর্ণচরে নারী, শিশু, ব্রাককর্মীসহ ৩ মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ের রুহিয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে ইউএনও শিক্ষার মান উন্নয়ন ও ৪টি ক্লাব গঠনের নির্দেশ

কুড়িগ্রামে জমিজমা নিয়ে সংঘর্ষ, স্বামী-স্ত্রীসহ আহত ৫

হানিট্রাপের অভিযোগ সেনাসদস্যের সম্মানহানি তদন্ত দাবি

চাঁদপুর যাত্রী টার্মিনাল প্রকল্প নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে মায়ার লিমিটেড ও কবিরস সিন্ডিকেট জেভি

ভূরুঙ্গামারী থানা জেলার শ্রেষ্ঠ, সেরা সার্কেল এএসপি মুনতাসির ও ওসি আজিম

শাহরাস্তিতে সরকারি গাছ কাটার টাকা ফেরত দিলেন বিএনপি নেতা

মেহেরপুরে ৭০ মেধাবী শিক্ষার্থীকে জেলা পরিষদের বৃত্তি প্রদান

কেডিএর সেবা ও মাস্টার প্ল্যান নিয়ে অভয়নগরে মতবিনিময়