ঢাকা বৃহষ্পতিবার, ১ অক্টোবর, ২০২৬

গোদাগাড়ীতে মাদকমুক্ত সমাজ গঠনে মতবিনিময় ও কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত


গোদাগাড়ী প্রতিনিধি  photo গোদাগাড়ী প্রতিনিধি
প্রকাশিত: ৩০-৬-২০২৬ দুপুর ১২:৫৬

রাজশাহীর গোদাগাড়ীকে মাদকমুক্ত থানা হিসেবে গড়ে তোলার লক্ষ্যে মতবিনিময় ও কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩০ জুন) উপজেলা পরিষদ মিলনায়তনে গোদাগাড়ী মডেল থানার আয়োজনে অনুষ্ঠিত এ সভায় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশগ্রহণ করেন।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশীদ। সভাপতিত্ব করেন রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান, পিপিএম (বার), পিএইচডি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহীর পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর রাজশাহীর উপপরিচালক মো. মেহেদী হাসান, গোদাগাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শামসুল ইসলাম, গোদাগাড়ী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মীর্জা মো. আব্দুস ছালাম এবং গোদাগাড়ী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান।
এ সময় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ বক্তব্য দেন। সভায় উপস্থিত সাধারণ মানুষও মাদক, আইনশৃঙ্খলা ও বিভিন্ন সামাজিক সমস্যা নিয়ে নিজেদের মতামত তুলে ধরেন।

প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশীদ বলেন, গোদাগাড়ী একটি মাদকপ্রবণ এলাকা হওয়ায় প্রশাসনের পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি জানান, গোদাগাড়ীতে চিহ্নিত ২০০ জন মাদক ব্যবসায়ীর তালিকা প্রস্তুত করা হয়েছে। তাদের বিরুদ্ধে খুব শিগগিরই কঠোর ও জোরালো অভিযান পরিচালনা করা হবে।
তিনি আরও বলেন, সমাজের নেতৃত্বে থেকেও কেউ কেউ মাদক ব্যবসায়ীদের সহযোগিতা করছেন, যা অত্যন্ত উদ্বেগজনক। অনেক পরিবারের একাধিক সদস্য মাদকসেবন ও মাদক কারবারের সঙ্গে জড়িয়ে পড়ছেন। এ অবস্থা থেকে উত্তরণে প্রতিটি পরিবারকে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি। একই সঙ্গে প্রশাসনের কোনো সদস্য মাদক বা মাদক কারবারের সঙ্গে জড়িত থাকলে তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করারও আহ্বান জানান বিভাগীয় কমিশনার।
সুলতানগঞ্জ নৌবন্দর প্রসঙ্গে তিনি বলেন, বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা হয়েছে। নৌবন্দর চালু হলে এ অঞ্চলে কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টি হবে এবং স্থানীয় অর্থনীতি আরও গতিশীল হবে।

সভাপতির বক্তব্যে রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান বলেন, আগামী ১ জুলাই থেকে ৩১ জুলাই পর্যন্ত রাজশাহী রেঞ্জজুড়ে বিশেষ মাদকবিরোধী অভিযান পরিচালিত হবে। তিনি পুলিশ সদস্যদের নির্দেশ দিয়ে বলেন, যেখানে মদ ও চুয়ানি তৈরি হয়, সেখানে নিয়মিত চেকপোস্ট বসাতে হবে। যাদের বিরুদ্ধে মাদক মামলা রয়েছে, তাদের দ্রুত গ্রেপ্তার করতে হবে এবং নতুন মাদক কারবারিদের বিরুদ্ধেও কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে।

তিনি বলেন, মাদক নির্মূলে শুধু পুলিশের ওপর নির্ভর না করে সাধারণ মানুষকেও এগিয়ে আসতে হবে। প্রশাসন ও জনগণের সমন্বিত প্রচেষ্টার মাধ্যমেই একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও মাদকমুক্ত সমাজ গড়ে তোলা সম্ভব।

এমএসএম / এমএসএম

কুড়িগ্রামের চ‌রে জমি দখলকে কেন্দ্র ক‌রে সংঘর্ষ, নিহত ১

গলাচিপায় স্ব-কর্মসংস্থান সৃষ্টিতে ঋণের চেক বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

গলাচিপায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

জিয়ানগরে আন্তর্জাতিক প্রবীন দিবস উদ্যাপিত

নেত্রকোণায় মহিলা ডিগ্রি কলেজে অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ,শিক্ষক ও কর্মচারীদের কর্মবিরতি পালন

চারঘাটে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল উদ্ধার করলো র‍্যাব-৫

আত্রাইয়ে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন

রাজস্থলীতে র‌্যালি মধ্যে দিয়ে ও আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

দাউদকান্দি টোল প্লাজায় তারেক রহমানকে স্বাগত, স্লোগানে মুখরিত মহাসড়ক

‎আশুলিয়ায় ‘রাস্তার নামে’ ভূমি দখলের পাঁয়তারা, ইউএনওর কাছে ভুক্তভোগীর আবেদন

আদমদীঘিতে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

এনএসআই কর্মকর্তার প্রভাবে মামলা প্রভাবিত, অভিযোগ স্বেচ্ছাসেবক দল নেতার

আন্তর্জাতিক প্রবীণ দিবসে পটুয়াখালীতে র‌্যালি ও আলোচনা সভা