ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

পিরোজপুরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত


অমিত বিশ্বাস, পিরোজপুর photo অমিত বিশ্বাস, পিরোজপুর
প্রকাশিত: ৩০-৬-২০২৬ দুপুর ১২:৫৬

বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস ২০২৬ উপলক্ষে পিরোজপুর জেলা প্রশাসকের কার্যালয়ে শহীদ আব্দুর রাজ্জাক সাইফ স্মৃতি সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

জেলা প্রশাসন, পিরোজপুর এবং কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর, বরিশালের আয়োজনে এবং ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, পিরোজপুর এপির সহযোগিতায় এ সভার আয়োজন করা হয়। 

এবারের দিবসের প্রতিপাদ্য ছিল: "শিশুশ্রমকে লাল কার্ড: শিশুদের জন্য ন্যায্যতা, প্রাপ্তবয়স্কদের জন্য মর্যাদাপূর্ণ কাজ"।

সভায় সভাপতিত্ব করেন পিরোজপুরের জেলা প্রশাসক জনাব আবু সাঈদ। সভা সঞ্চালনা করেন ওয়ার্ল্ড ভিশন পিরোজপুরের প্রোগ্রাম অফিসার লিপি পাণ্ডে। শিশুশ্রমের বর্তমান চিত্র ও করণীয় নিয়ে তথ্য উপস্থাপন করেন ওয়ার্ল্ড ভিশন পিরোজপুর এপির ম্যানেজার লিন্ডা দফো।

উক্ত সভায় সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। উদ্দীপন পিরোজপুর এর পক্ষ থেকে অংশগ্রহণ করা হয়। সংগঠনের পক্ষে বক্তব্য প্রদান করেন অমিত বিশ্বাস, প্রোগ্রাম অফিসার উদ্দীপন সামাজিক বিভাগ। বক্তারা শিশুশ্রমের ক্ষতিকর দিক তুলে ধরে সকলকে সচেতন হওয়ার আহ্বান জানান।

সভা শেষে শ্রমজীবী শিশুদের লেখাপড়ায় উৎসাহ বৃদ্ধির লক্ষ্যে উপস্থিত শিশুদের মাঝে শিক্ষা উপকরণ ও গাছের চারা বিতরণ করা হয়। এছাড়া দিবসটি উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।

এমএসএম / এমএসএম

সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির

মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ

সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার

সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার

আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা

সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন

জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার

ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান

তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত

স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও

রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার