ঢাকা রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

রায়গঞ্জে ইমাম ও মন্দির কমিটির নেতাদের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময়


সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ photo সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ
প্রকাশিত: ৩০-৬-২০২৬ দুপুর ১২:৫৭

সিরাজগঞ্জের রায়গঞ্জে মসজিদের ইমাম ও মন্দির কমিটির নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতু।

মঙ্গলবার (৩০ জুন) দুপুর ১২টার দিকে রায়গঞ্জ থানার সার্ভিস ডেলিভারি সেন্টারে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আহসানুজ্জামানের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন রায়গঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম খান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মো. হাফিজুর রহমানসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এ সময় রায়গঞ্জ থানা পুলিশের সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন মসজিদের ইমাম ও মন্দির কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতু বলেন, “ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। কোনো ধরনের গুজব বা অপপ্রচারে কান না দিয়ে যেকোনো সমস্যায় দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করতে হবে।”

তিনি আরও বলেন, “রায়গঞ্জে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে পুলিশ সবসময় কাজ করছে। এ কাজে মসজিদের ইমাম, মন্দির কমিটির নেতৃবৃন্দ ও স্থানীয়দের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

এমএসএম / এমএসএম

মেঘনায় লঞ্চ থেকে পড়ে নিখোঁজ যাত্রীর মরদেহ উদ্ধার

ফটিকছড়িতে ভূজপুর থানা প্রশাসনের উদ্যোগে মাদকবিরোধী সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত

পৃথিবীর কোনো সরকার সাত মাসে এত জনবিচ্ছিন্ন হয়নি জুড়ীতে ডাকসুর ভিপি সাদেক কায়েম

নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির শিক্ষার্থী মো: আজমুল হোসেনের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

নৈরাজ্যের প্রতিবাদে গাজীপুরে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

টঙ্গী মিলগেট মাচিমপুর কো-অপারেটিভ সোসাইটির নির্বাচন সম্পন্ন : সভাপতি আবু সাকের, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম খান

লক্ষ্মীপুর ২ আসনের সংসদ সদস্য মোঃ আবুল খায়ের ভুইয়ার ৬০ কোটি টাকার সম্মতিপত্রের সন্ধান

কুড়িগ্রামে ইলেকট্রিশিয়ানদের নিয়ে এমইপির মতবিনিময় সভা

মাদারীপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার- পরিচ্ছন্নতা অভিযান

শেরপুরে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত

রায়গঞ্জে মসজিদ-মন্দির, স্কুল ও কবরস্থানে ৩ শতাধিক গাছের চারা রোপণ

মেঘনায় নৌকা ডুবিতে নিখোঁজের দুই দিন পর ৩ ভাইবোনের মরদেহ উদ্ধার

নালিতাবাড়ী গোপালপুর বিটে বনভূমি দখল, গাছ কাটাসহ নানা অভিযোগ