মনপুরায় তরুণীকে উত্ত্যক্ত ও শ্লীলতাহানি থানায় লিখিত অভিযোগ
ভোলার মনপুরা উপজেলার হাজিরহাট ইউনিয়নের চরফৈজুদ্দিন এলাকায় এক গৃহবধূকে দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত ও শ্লীলতাহানির অভিযোগে মনপুরা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার ২ নং হাজিরহাট ইউনিয়নের চরফৈজুদ্দিন ৯ নং ওয়ার্ডের স্থানীয় বাসিন্দা নুর উদ্দিন এর স্ত্রী আকলিমা বেগম মনপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) বরাবর একটি লিখিত অভিযোগ করেন। অভিযোগে তিনি উল্লেখ করেন, একই এলাকার সাইদুর রহমান দীর্ঘদিন ধরে তাকে বিভিন্নভাবে উত্ত্যক্ত, অশালীন ইঙ্গিত এবং জোরপূর্বক কথা বলার চেষ্টা করে আসছিলেন।
অভিযোগে আরও বলা হয়, বিষয়টি প্রথমে পরিবারের সদস্যদের জানানো হয়। পরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং অভিযুক্তের পরিবারের সদস্যদেরও অবহিত করা হলেও কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। ফলে অভিযুক্তের আচরণ অব্যাহত থাকে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
লিখিত অভিযোগ অনুযায়ী, গত ২৫ জুন ২০২৬ বিকেল সাড়ে ৪টার দিকে চরফৈজুদ্দিন এলাকায় আইয়ূব মাঝির বসতঘরের সামনে দিয়ে যাওয়ার সময় অভিযুক্ত সাইদুর রহমান তার হাত জোরপূর্বক চেপে ধরে ধস্তাধস্তি করেন। এ সময় তার চিৎকার শুনে স্বজনরা ঘটনাস্থলে ছুটে এলে অভিযুক্ত পালিয়ে যান বলে অভিযোগে দাবি করা হয়েছে।
ভুক্তভোগীর অভিযোগ, ঘটনার পর বিষয়টি অভিযুক্তের পরিবারকে জানানো হলেও কোনো প্রতিকার পাওয়া যায়নি। এ ঘটনায় তার পারিবারিক জীবনেও বিরূপ প্রভাব পড়েছে। তিনি অভিযোগে উল্লেখ করেন, বিষয়টি জানার পর তার স্বামী তাকে তালাক দেওয়ার কথা জানিয়েছেন। ফলে তিনি মানসিক, সামাজিক ও পারিবারিকভাবে চরম সংকটে রয়েছেন। পরে আত্মীয়-স্বজনদের সঙ্গে পরামর্শ করে তিনি মনপুরা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
এ ঘটনায় সুষ্ঠু তদন্তের মাধ্যমে অভিযুক্তের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ এবং নিজের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন ভুক্তভোগী।
তবে অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত সাইদুর রহমান। তিনি বলেন, গত ২৭ জুন বিকেলে আইয়ূব মাঝি তাকে মোটরসাইকেল নিয়ে যাওয়ার জন্য ফোন করেন। তিনি সেখানে গেলে আইয়ূব মাঝিকে না পেয়ে ফিরে আসার সময় আকলিমার মা তার গেঞ্জি ধরে টান দেন। পরে তিনি সেখান থেকে চলে আসেন। এরপর কয়েকজন তাকে খুঁজতে শুরু করলে তিনি ভয় পেয়ে আত্মগোপনে চলে যান।
সাইদুর রহমান আরও দাবি করেন, প্রায় দুই বছর আগে আকলিমার সঙ্গে তার সম্পর্ক ছিল, তবে বর্তমানে তাদের মধ্যে কোনো সম্পর্ক নেই। তিনি অভিযোগ করেন, স্থানীয় ভুট্টু মেম্বার তাকে বিভিন্নভাবে চাপ দিচ্ছেন। এছাড়া অতীতে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকায় তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন বলেও দাবি করেন।
এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য ভুট্টু মেম্বার বলেন, শুক্রবার স্থানীয় কয়েকজন তাকে বিষয়টি জানান। তবে অভিযুক্তকে না পাওয়ায় তাৎক্ষণিকভাবে কোনো সালিস বা সমাধানের উদ্যোগ নেওয়া সম্ভব হয়নি।
এ বিষয়ে মনপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাজহারুল ইসলাম জানান , "লিখিত অভিযোগ পেয়েছি। অভিযোগটি তদন্ত করে ঘটনার সত্যতা পাওয়া গেলে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।"
এমএসএম / এমএসএম
ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার
এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান
গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার
পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ
ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩
টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর
মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ
আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা
গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত
বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ