ঢাকা রবিবার, ৩০ আগস্ট, ২০২৬

নকআউট ম্যাচে নামার আগে সুখবর পেল আর্জেন্টিনা


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৩০-৬-২০২৬ দুপুর ১:১৩

বিশ্বকাপের নকআউট পর্বে নামার আগে স্বস্তির খবর পেয়েছে আর্জেন্টিনা। চোট কাটিয়ে আবার পূর্ণ অনুশীলনে ফিরেছেন দলের ডিফেন্ডার ক্রিস্টিয়ান রোমেরো। কেপ ভার্দের বিপক্ষে রাউন্ড অব ৩২-এর ম্যাচে নামার আগে এমন খবর দলকে বড় স্বস্তি এনে দিয়েছে।

হাঁটুর চোটের কারণে কিছুদিন মাঠের বাইরে ছিলেন রোমেরো। অস্ট্রিয়ার বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচে ৫৭ মিনিটে চোট পেয়ে তিনি মাঠ ছাড়েন তিনি। এরপর জর্ডানের বিপক্ষে ম্যাচেও তাকে বিশ্রামে রাখা হয়। তার পরিবর্তে একাদশে সুযোগ পান ডিফেন্ডার নিকোলাস ওতামেন্ডি।

তবে চোট কাটিয়ে এবার পুরো দলের সঙ্গে অনুশীলনে ফিরেছেন রোমেরো। কসাসের অনুশীলন ক্যাম্পে সোমবার সতীর্থদের সঙ্গে মাঠের অনুশীলনে অংশ নেন তিনি। এর আগে আলাদা করে ফিটনেস ও রিহ্যাব সেশন চালিয়ে যাচ্ছিলেন ২৮ বছর বয়সী এই সেন্টার-ব্যাক।

কোচ লিওনেল স্কালোনি আগেই জানিয়েছিলেন, জর্ডান ম্যাচে চোটের কারণে রোমেরো থাকছেন না। তিনি রোমেরোর দ্রুত সেরে ওঠার ব্যাপারে আশাবাদী ছিলেন। এবার জানালেন, নকআউট পর্বের আগেই রোমেরো সুস্থ হয়ে উঠবেন।

গ্রুপপর্বে শীর্ষস্থান নিশ্চিত করায় শেষ ম্যাচে জর্ডানের বিপক্ষে স্কোয়াডের শক্তি পরীক্ষা করেছিল স্কালোনি। তবে নকআউট পর্বের আগে রোমেরোর ফেরা আর্জেন্টিনার রক্ষণভাগে বাড়তি শক্তি যোগ করবে বলে মনে করা হচ্ছে।

এমএসএম / এমএসএম

মেজর লিগে বাংলাদেশি বংশোদ্ভূত কাভানের চোখধাঁধানো গোল

মায়ামির কোচ বদলে মেসির হাত থাকার গুঞ্জন, মুখ খুললেন চাকরি হারানো কোচ

হালান্ডের জোড়া গোল, বড় জয় ম্যানসিটির

প্রতিপক্ষকে ৫ গোলে উড়িয়ে মৌসুম শুরু বায়ার্ন মিউনিখের

বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি

জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসতে পারে ভারত

১৩৫ মিলিয়ন ইউরোতে বারকোলাকে পাচ্ছে লিভারপুল

দিনুশার ব্যাটে আটকে আছে ভারতের জয়

বাংলাদেশে-জিম্বাবুয়েকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ খেলবে আফগানিস্তান

চ্যাম্পিয়ন্স লিগ ড্র : ৩৬ দল নিয়ে নিশ্চিত হলো চার পট

মার্টিনেজকে দলে নিতে আলোচনায় নেমেছে চেলসি

এমবাপের হ্যাটট্রিকে প্রতিপক্ষকে উড়িয়ে দিলো রিয়াল

ফিফা টুর্নামেন্ট বয়কটের হুমকি থেকে সরছে উয়েফা, ইনফান্তিনোর বিপক্ষে ইতালি