গ্রাম্য বিরোধের জের সিংড়ায় পারিল গ্রামে ৮ বছরে ব্যবসা প্রতিষ্ঠান লুট, ৩ মাস যাবত বন্ধ
নাটোরের সিংড়া উপজেলার ডাহিয়া ইউনিয়ন এর পারিল গ্রামে জায়গা নিয়ে বিরোধের জের ধরে ৮ বছরের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দিয়েছে প্রতিপক্ষরা। ৩ মাস ধরে বন্ধ থাকায় জীবন জীবিকার পথ রুদ্ধ হয়ে পড়েছে শামিম হোসেনের।
গ্রাম্য শালিসে বিষয়টি সুরাহা না হওয়ায় রুপ নেয় সংঘর্ষে। উভয় পক্ষই পাল্টাপাল্টি অবস্থান নিয়েছে। শামিমের দোকান লুট, ভাংচুর এবং দোকান বন্ধ করে দেয়ায় স্থানীয় গ্রামবাসীর মধ্যে ও ক্ষোভ বিরাজ করছে।
জানা যায়, সম্প্রতি পারিল গ্রামের পশ্চিমে ৩৯০ দাগ নং এর রকম ভিটার ৪ শতক এবং ৩৮৬ দাগের ৫ শতক বাড়ির জায়গার মালিকানা নিয়ে বিরোধ দেখা দেয়। এ নিয়ে দু পক্ষের মধ্যে সংঘর্ষের সুত্রপাত ঘটে। এতে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়। এরপর থেকে শামিমের দোকান ভাংচুর ও লুটপাট করে প্রতিপক্ষরা। এ নিয়ে দু পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।
শামিম হোসেন বলেন, চলনবিলের দুর্গম পল্লী ছিলো পারিল। রাস্তাঘাট হওয়ার পর জীবন জীবিকার তাগিদে পারিল বটতলায় একটি দোকান শুরু করি। দোকানে বেচাকেনা ভালোই চলে। প্রায় ৭/৮ বছর থেকে ব্যবসা করে আসছি। বিভিন্ন গ্রামের মানুষ আমার দোকানে আসে। কোনো কোনো দিন ৮/১০ হাজার টাকা আয় হয়। এটাই কারো সহ্য হয়নি। যার জন্য আমার ক্ষতি করা হয়েছে । গত ২৪ এপ্রিল আমার দোকান লুটপাট করা হয়েছে। এতে প্রায় ৩ লক্ষাধিক টাকার ক্ষতিসাধন হয়েছে।
সিরাজুল ইসলাম বলেন, আমাদের বৈধ কাগজ রয়েছে, খাজনা খারিজ রয়েছে। শালিসে কাগজপত্র না দেখে অযৌক্তিক ভাবে একটি ডিক্রির উপর ভিত্তি করে একতরফা রায় দেয়ার চেষ্টা করা হয়েছে। তাছাড়া ঐ ডিক্রির কোনো নথি পাওয়া যায় নি। শুধু মাত্র লাঠির জোরে হুমকি ধামকি ও প্রাননাশের হুমকি দেয়া হচ্ছে। আমরা ন্যায় বিচার চাই।
সিংড়া থানার ওসি রফিকুল ইসলাম জানান, পারিল গ্রামে জমিজমা নিয়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। মাঝে মাঝে উত্তেজনা বিরাজ করছে। পুলিশ প্রশাসন বিষয়টি সমাধানের চেষ্টা করছে।
এমএসএম / এমএসএম
আদমদীঘিতে বিবাদমান জমিতে আদালতের বিজ্ঞপ্তি টাঙ্গানো নিয়ে মারধরে আহত-৫
আ.লীগ নেতার বাড়িতে ভূরিভোজ, সেনবাগের ওসি প্রত্যাহার
ধামরাইয়ে বিএনপি'র নেতার বিরোদ্ধে আদালতে চাঁদা দাবির মামলা
বাঁশের লাঠি দিয়ে মাথায় আঘাত, আইফোনের জন্য অপ্রিতমকে হত্যা - পুলিশ সুপার
নেত্রকোণায় ধারের টাকা ফেরত চাওয়ায় নারীকে হত্যার হুমকি প্রধান শিক্ষকের-থানায় অভিযোগ
রাণীনগরে কলেজের বরখাস্তকৃত অধ্যক্ষের ওপর হামলা,মোটরসাইকেলে অগ্নিসংযোগ
‘মব’ সৃষ্টি করে কেশবপুর প্রেসক্লাব দখল ও সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ
কাপ্তাইয়ের কর্ণফুলী নদীতে নেমে পর্যটক নিখোঁজ
বাউফলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো বাউফল উপজেলা ছাত্রদল
সাটুরিয়ায় আওয়ামীলীগ, যুবলীগ ও সেচ্ছাসেবক লীগের ৫ নেতাকর্মী গ্রেফতার
শান্তিগঞ্জেে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান
আত্রাইয়ে যুবদলের পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান