ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

এইচএসসি পরীক্ষা সুষ্ঠু করতে নরসিংদীতে কঠোর বিধিনিষেধ আরোপ


শান্ত বণিক, নরসিংদী photo শান্ত বণিক, নরসিংদী
প্রকাশিত: ৩০-৬-২০২৬ দুপুর ১:৩২

আগামী ০২ জুলাই থেকে শুরু হতে যাওয়া ২০২৬ সালের এইচএসসি, আলিম এবং সমমান পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে নরসিংদী জেলায় বিশেষ নিষেধাজ্ঞা জারি করেছেন জেলা ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান কেয়া। 

ফৌজদারি কার্যবিধির ১৮৯৮ সালের ১৪৪ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে স্বাক্ষরিত এক অফিস আদেশে এই নির্দেশনা জারি করা হয়।

আদেশ অনুযায়ী, পরীক্ষা চলাকালীন প্রতিটি পরীক্ষা কেন্দ্রের ২০০ মিটারের মধ্যে পরীক্ষার্থী এবং পরীক্ষা সংশ্লিষ্ট ব্যক্তি ব্যতীত অন্য সবার প্রবেশাধিকার কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে। 

এছাড়া, পরীক্ষা কেন্দ্রের এক কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে যেকোনো ধরণের মাইক বা শব্দ বর্ধক যন্ত্রের ব্যবহার এবং কেন্দ্রের আশপাশের এলাকায় বাণিজ্যিক ফটোকপির মেশিনের ব্যবহার সম্পূর্ণ বন্ধ থাকবে।

আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পরীক্ষা কেন্দ্রের ২০০ মিটার ব্যাসার্ধের বাইরেও পাঁচ বা ততোধিক ব্যক্তির সমাগম, মিছিল, সভা-সমাবেশ এবং লাঠিসহ যেকোনো ধরণের অস্ত্র বহন নিষিদ্ধ করা হয়েছে। তবে পরীক্ষার কাজে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারী এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ক্ষেত্রে এই আদেশ প্রযোজ্য হবে না।

আগামী ০২ জুলাই থেকে শুরু হওয়া এই নির্দেশনা পরীক্ষা চলাকালীন প্রতিদিন সকাল ৯টা থেকে পরীক্ষা শেষ হওয়া পর্যন্ত বলবৎ থাকবে বলে জেলা প্রশাসন সূত্রে জানানো হয়েছে।

এমএসএম / এমএসএম

চুক্তি বাতিলের দাবি: সোমবার গণ অনশনে যাচ্ছেন বন্দর শ্রমিকেরা

বর্ণাঢ্য আয়োজনে বাবুগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন

ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল: চাঁদপুরে ভূমি অফিসের কর্মচারি বরখাস্ত

বর্নাঢ্য আয়োজনে উজিরপুরে জাতীয় কন্যা শিশু দিবস পালিত

সরিষাবাড়িতে জাতীয় কণ্যা শিশু দিবসে র ্যালি ও আলচনা সভা

মতলব উত্তরে ১৫ সার ডিলারের নিয়োগ নিয়ে বিতর্ক

রায়গঞ্জে ‘ভূঞাগাতী ইউনিয়ন’ গঠনের প্রস্তাব, অনুষ্ঠিত হলো গণশুনানি

বরিশালের চৌমাথা এলাকায় ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান

হাটিকুমরুল মহাসড়ক গিলে খাচ্ছে নিষিদ্ধ থ্রি-হুইলার: নেই মামলা, জিপি নামে চলছে চাঁদাবাজি

কুষ্টিয়ার দৌলতপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে গ্রেপ্তার ১

চাঁপাইনবাবগঞ্জে ভূমি সেবার মানোন্নয়নে অবহিতকরণ সভা ও গণশুনানি

শাহরাস্তিতে মাদক সেবনের দায়ে যুবকের দুই মাসের কারাদণ্ড

বিলাইছড়িতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বার্ষিক মাহফিল অনুষ্ঠিত