ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

টঙ্গীতে র‌্যাব-১-এর বিশেষ মাদকবিরোধী অভিযানে ১৭ মাদক কারবারি ও সেবনকারী আটক


জাহাঙ্গীর আলম টঙ্গী photo জাহাঙ্গীর আলম টঙ্গী
প্রকাশিত: ৩০-৬-২০২৬ দুপুর ১:৫২
গাজীপুরের টঙ্গীতে মাদকবিরোধী বিশেষ ভ্রাম্যমাণ মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে ১৭ জন মাদক কারবারি ও সেবনকারীকে আটক করেছে র‌্যাব-১। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করা হয়।
র‌্যাব-১ জানায়, সোমবার (২৯ জুন) রাত আনুমানিক ৮টা থেকে ১০টা পর্যন্ত র‌্যাব-১-এর সিপিসি-১, সিপিসি-২ এবং সদর কোম্পানির সমন্বয়ে টঙ্গী পূর্ব থানাধীন মাজার বস্তি, টঙ্গী রেলওয়ে স্টেশন, বিমানবন্দর ও জসিমউদ্দীন এলাকায় এ বিশেষ অভিযান পরিচালিত হয়। সরকার ঘোষিত মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে পরিচালিত এ অভিযানে ইয়াবা, গাঁজা এবং মাদকদ্রব্য সেবনের ইনজেকশনসহ বিভিন্ন ধরনের মাদক উদ্ধার করা হয়। একই সঙ্গে মাদক সংশ্লিষ্ট অভিযোগে ১৭ জনকে আটক করা হয়। অভিযান শেষে র‌্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু হাসান আটক ব্যক্তিদের অপরাধের ধরন অনুযায়ী ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করেন। র‌্যাব জানায়, প্রতিষ্ঠালগ্ন থেকেই মাদক, সন্ত্রাস, অপহরণ, চাঁদাবাজি, প্রতারণা ও অন্যান্য অপরাধ দমনে র‌্যাব কার্যকর ভূমিকা পালন করে আসছে। মাদক নির্মূলে ভবিষ্যতেও এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে। এদিকে, দণ্ডপ্রাপ্তদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেছেন র‌্যাব-১-এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (অপস ও মিডিয়া) শাহ আলম।

এমএসএম / এমএসএম

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার

দেশীয় প্রজাতির মাছের সংকটে আত্রাইয়ের শুঁটকি পল্লীতে নেই প্রাণচাঞ্চল্যতা

টঙ্গীতে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার, সন্ত্রাসবিরোধী আইনে মামলা