দখলীয় জমিকে বেদখল দেখিয়ে প্রতিবেদনের পর রাতারাতি ঘর তুলে জমি দখলের দাবি
কুড়িগ্রামের রৌমারী উপজেলার দাঁতভাঙ্গা বাজারে দুই শতক জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে ভূমি কর্মকর্তার তদন্ত প্রতিবেদনকে ঘিরে নতুন বিতর্ক সৃষ্টি হয়েছে। দখলে থাকা জমিকে ‘বেদখল’ দেখিয়ে মিথ্যা প্রতিবেদন দেওয়া এবং সেই প্রতিবেদনের সুযোগে জোরপূর্বক জমি দখলের অভিযোগ উঠেছে দাঁতভাঙ্গা ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা (তহশিলদার) শাহাদাত হোসেন ও স্থানীয় বাসিন্দা সফিয়ার রহমানের বিরুদ্ধে।
ভুক্তভোগী মো. আব্দুর রফিক সহকারী কমিশনার (ভূমি) বরাবর দেওয়া লিখিত আবেদনে দাবি করেন, ২০০৩ সালে ১৮৫৮ ও ১৮৫৯ নম্বর দলিলমূলে দুই শতক জমি ক্রয় করে সেখানে ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তোলেন। দীর্ঘদিন ধরে তিনি ওই জমিতে ব্যবসা পরিচালনা করছেন এবং নিয়মিত সরকারি খাজনা পরিশোধ করে আসছেন। বর্তমানে সেখানে সিটি ব্যাংকের এজেন্ট ব্যাংকিং কার্যক্রমও পরিচালিত হচ্ছে।
তার অভিযোগ, জমিটি দখলের উদ্দেশ্যে সফিয়ার রহমান ও তার সহযোগীরা আদালতে বিচারাধীন বিরোধের সুযোগ নেন। মামলার তদন্তে দায়িত্বপ্রাপ্ত তহশিলদার শাহাদাত হোসেন সরেজমিনে প্রকৃত অবস্থা যাচাই না করে জমিটিকে তার দখলে নেই এবং সেখানে বিবাদীপক্ষের বসতবাড়ি রয়েছে এমন প্রতিবেদন দেন। ওই প্রতিবেদনের পরই জোরপূর্বক জমি দখল করে ঘর নির্মাণ করা হয় বলে অভিযোগ করেন তিনি।
ভুক্তভোগী মো. আব্দুর রফিক বলেন, "আমার নামে বৈধ দলিল, নামজারি ও নিয়মিত খাজনা পরিশোধের সব কাগজপত্র রয়েছে। দীর্ঘদিন ধরে আমি জমিটি ভোগদখলে রেখে ব্যবসা পরিচালনা করে আসছি। সেখানে সিটি ব্যাংকের এজেন্ট ব্যাংকিং কার্যক্রমও চলছে। তারপরও মিথ্যা তদন্ত প্রতিবেদন দিয়ে জোরপূর্বক আমার জমি দখল করা হয়েছে। এখন আমি কার কাছে বিচার চাইব? আমি নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটন এবং দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি।
স্থানীয় বাসিন্দা বেনেজীর, মোন্তাজ আলী ও আশরাফুল আলম বলেন, প্রায় ১৫ থেকে ২০ বছর ধরে রফিককে ওই জমি ভোগদখল করতে দেখেছেন। সম্প্রতি সফিয়ার রহমান ও তার ছেলেরা এসে জোরপূর্বক ঘর নির্মাণ শুরু করেন বলে তাদের দাবি।
স্থানীয় বাসিন্দা আকবর আলী বলেন, "অনেক বছর ধরে এই জমিতে রফিকের ব্যবসা ও ব্যাংকের কার্যক্রম চলছে। এরপরও কীভাবে প্রতিবেদনে দখল নেই দেখানো হলো, সেটাই প্রশ্ন।
প্রতিবেদনের সত্যতা যাচাইয়ের অংশ হিসেবে অভিযুক্ত সফিয়ার রহমান ও তার ছেলের কাছে নামজারি এবং মালিকানার দাবির পক্ষে প্রয়োজনীয় কাগজপত্র দেখতে চাওয়া হলে তাৎক্ষণিকভাবে তারা কোনো দলিলপত্র দেখাতে পারেননি।
এ বিষয়ে জানতে চাইলে দাঁতভাঙ্গা ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা (তহশিলদার) শাহাদাত হোসেন বলেন, "আমার সহকারী ভুল করে আমার নামে রিপোর্ট দিয়েছে। আমি সরেজমিনে দেখতে যাইনি।" নামজারি ও ব্যাংকের স্থাপনা থাকা সত্ত্বেও প্রতিবেদনে দখল নেই কেন এ প্রশ্নের জবাবে তিনি বলেন, "আমি এ বিষয়ে কোনো বক্তব্য দেব না। ইউএনও বা এসিল্যান্ডকে বলেন, যা করার তারা করবে।"
এদিকে অভিযুক্ত সফিয়ার রহমানের বক্তব্য জানার চেষ্টা করা হলেও তিনি এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।
ভুক্তভোগী আব্দুর রফিক নিরপেক্ষ কর্মকর্তার মাধ্যমে পুনঃতদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে সহকারী কমিশনার (ভূমি) বরাবর আবেদন করেছেন।
এ বিষয়ে জানতে চাইলে রৌমারী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাফিউর রহমান বলেন, "আমি একটি সভার কাজে কুড়িগ্রামে এসেছি। বিষয়টি খোঁজ নিয়ে দেখছি।
এমএসএম / এমএসএম
ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার
এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান
গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার
পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ
ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩
টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর
মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ
আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা
গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত
বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ