ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ময়লার স্তুপ থেকে জীবিত নবজাতক কন্যা সন্তান উদ্ধার


গজারিয়া প্রতিনিধি photo গজারিয়া প্রতিনিধি
প্রকাশিত: ৩০-৬-২০২৬ দুপুর ২:৭

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাস্টবিনের পাশ থেকে জীবিত অবস্থায় এক নবজাতক কন্যা শিশুকে উদ্ধার করা হয়েছে। তবে নবজাতকটিকে কে বা কারা এখানে ফেলে গেছে তা এখনও শনাক্ত করা যায়নি।

​মঙ্গলবার (৩০ জুন) রাত ১টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনের একটি ডাস্টবিনের পাশ থেকে শিশুর কান্নার শব্দ শুনতে পান এক আয়া। পরে তিনি বিষয়টি কর্তব্যরত নার্সদের জানালে তারা দ্রুত ঘটনাস্থলে গিয়ে ময়লার স্তূপের পাশ থেকে শিশুটিকে উদ্ধার করেন। সেখানে ফেলে রাখার কারণে শিশুটির মাথায় কিছুটা চোট লেগেছে এবং মুখে পোকামাকড় ও মশার কামড়ের দাগ রয়েছে।

​ অবস্থা দেখে মনে হয়েছে শিশুটি কিছুক্ষণ আগেই ভূমিষ্ঠ হয়েছে। এমনকি তার নাড়িও কাটা ছিল না। আশপাশের কোনো ক্লিনিক অথবা এলাকা থেকে শিশুটিকে এখানে ফেলে যাওয়া হতে পারে বলে ধারণা করা হচ্ছে। উদ্ধারের সময় শিশুটি প্রচণ্ড কান্না করছিল এবং তাকে দেখে খুব ক্ষুধার্ত মনে হচ্ছিল।

​উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক ডা. নুসরাত ফারজানা খান জানান, উদ্ধারের পরপরই নবজাতকটিকে হাসপাতালে ভর্তি করে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়। বর্তমানে উন্নত চিকিৎসার জন্য শিশুটিকে ঢাকায় পাঠানো হয়েছে। তবে সে আশঙ্কামুক্ত।

গজারিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার শারমিন আহমেদ তিথি জানান, নবজাতক শিশুটি উদ্ধারের পর আমরা প্রাথমিক চিকিৎসা প্রদান করি এবং  গজারিয়া থানা, উপজেলা সমাজ সেবা উপজেলা নির্বাহী অফিসার মহোদয় কে জানানো হয়।

উপজেলা নির্বাহী অফিসার উম্মে হাফসা নাদিয়া তিনি বলেন, ​খবর পেয়ে সাথে সাথে আমি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ছুটে যাই "আমি নিজেও একজন মা। খবরটি শুনে খুব কষ্ট পেয়েছি। শিশুটির সুরক্ষা ও উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পাশাপাশি বিষয়টি খতিয়ে দেখছে প্রশাসন।"

এমএসএম / এমএসএম

সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩

অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‌্যালি ও মহড়া

ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু

উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন

সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন

হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত

সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের

রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত

লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত