ঢাকা রবিবার, ৪ অক্টোবর, ২০২৬

অতিরিক্ত ভুতুড়ে বিদ্যুৎ বিল নিয়ে বিপাকে পড়েছেন হাজার-হাজার গ্রাহক


বুলবুল হাসান, বেড়া photo বুলবুল হাসান, বেড়া
প্রকাশিত: ৩০-৬-২০২৬ দুপুর ৩:৫৫

পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর আওতাধীন কাশিনাথপুর জোনাল অফিসের বিরুদ্ধে গ্রাহকের মিটার রিডিং না দেখেই জুন মাসে মনগড়া ও ‘ভুতুড়ে’ অতিরিক্ত  বিল ধরিয়ে দেওয়ার  অভিযোগ উঠেছে কর্তৃপক্ষের বিরুদ্ধে। হঠাৎ দ্বিগুণ বা তিনগুণ বিল পেয়ে চরম বিপাকে পড়েছেন হাজার হাজার গ্রাহক। ভুক্তভোগী গ্রাহকদের অভিযোগ কোনো ধরনের নিয়ম-নীতির তোয়াক্কা না করে তৈরি করা এসব অস্বাভাবিক বিলের কারণে চরম বিপাকে পড়েছেন বেড়া-সাঁথিয়া উপজেলার হাজারো সাধারণ মানুষ। ভুক্তভোগী গ্রাহকদের দাবি  বিদুতের বাড়তি দামেও এত বিল আসার কথা নয়। আগে যে পরিবারের মাসিক বিল আসতো ৩০০ থেকে ৫০০ টাকা, বর্তমানে সেখানে তাদের গুনতে হচ্ছে ১ থেকে ২ হাজার টাকা। দ্রুতই বাড়তি বিদ্যুৎ বিলের সমস্যা সমাধান করে সঠিক বিল করার দাবী গ্রাহকদের। জানা যায়, বর্তমানে পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি-২, কাশিনাথপুর, পাবনা জোনাল অফিসের আওতায় গ্রাহক সংখ্যা ৪৩২৮২৩ জন রয়েছে।

বিদ্যুৎ বিলের কাগজ নিয়ে  ফজলুর হক নামে এক গ্রাহক বলেন গত মে মাসে বিদ্যুৎ বিল ছিলো ৬৪৬ টাকা আর বিদ্যুৎ ব্যবহারের পরিমাণ ছিলো ৬০ ইউনিট জুন মাসে এসে দাঁড়িয়েছে ১২৭২ টাকা আর ব্যবহারের পরিমাণ ১১০ ইউনিট। আমাদের এলাকায় অধিকাংশ লোকের বিদ্যুৎ বিল প্রায় দ্বিগুণ করা হয়েছে এই মাসে।

বিদুতের বাড়তি বিলের বিষয়ে অভিযোগ করে রাব্বি বলেন, আগের মাসে দোকানের বিল ছিলো ২ হাজার ৭শত টাকা জুন মাসে বিদ্যুৎ বিল এসে দাঁড়িয়েছে ৪ হাজার ২ শত টাকা। এতো টাকা বিল আসলে তো ব্যবসা লাটে উঠবে। দোকান করে আর খাওয়া হবে না হয়তো। 

জানতে চাইলে, পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি -২ কাশিনাথপুর, পাবনার জোনাল ম্যানেজার (জিএম) আহমেদ শাহ আল জাবির, বিষয় টি নিয়ে ক্যামেরায় কথা বলতে অপারগতা প্রকাশ করেন উর্ধতন কর্তৃপক্ষের অনুমতির কথা বলে। তবে তিনি মৌখিক ভাবে বলেন কেউ বেশি বিলের কাগজ নিয়ে অফিসে অভিযোগ দিতে তদন্ত করে সমস্যার সমাধান করা হবে।

এমএসএম / এমএসএম

ধাম‌ইরহাটে রাসায়নিক স্প্রে করে ২ একর ১২শতক জমির ধান নষ্ট করেছে প্রতিপক্ষ 

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

আটোয়ারী লক্ষীপুর মাদ্রাসায় জাল কাগজে কমিটি করে উপাধ্যক্ষ সহ ৪ জন নিয়োগ, দেখার কেউ নাই

পঞ্চগড়ে রাতের আঁধারে বিদ্যালয়ের ১১টি ফ্যান চুরি, এলোমেলো অফিস কক্ষ

আদমদীঘিতে বারান্দা থেকে বাবুর্চির মরদেহ উদ্ধার

সিংড়ায় পরিবেশ ও প্রকৃতি আন্দোলনের লিফলেট বিতরণ

মৌলভীবাজারে প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, টিকটকার মামুন গ্রেপ্তার

দাউদকান্দিতে রায়পুর কৈলাশ চৌধুরী উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

পিরোজপুরের কাউখালীতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, ঘরের মালামাল লুট

ঠাকুরগাঁওয়ে তিন বছরের শিশুর ওপর যৌন নিপীড়ন, ১৩ বছরের কিশোর কারাগারে

চাঁপাইনবাবগঞ্জে এসআরবির বিরুদ্ধে মুক্তিযোদ্ধা পরিবারের দুই ছেলেকে ‘মাদক মামলায় ফাঁসানোর’ অভিযোগ

ভোলা পৌরসভায় মশক নিধন কার্যক্রমে ৪১ লাখ টাকা অনিয়ম ও আত্মসাতের অভিযোগ কর্তৃপক্ষের বিরুদ্ধে

প্রশাসক রিটনের সাথে রাজশাহী অনলাইন সাংবাদিক ফোরামের নবনির্বাচিত নেতৃবৃন্দের মতবিনিময়