ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

দাউদকান্দিতে কৃষি প্রণোদনা কর্মসূচির উদ্বোধন, ৩০০ কৃষক পেলেন বীজ ও সার


শহীদুল ইসলাম নেত্রকোনা photo শহীদুল ইসলাম নেত্রকোনা
প্রকাশিত: ৩০-৬-২০২৬ দুপুর ৩:৫৭

কুমিল্লার দাউদকান্দি উপজেলায় কৃষি অফিসের উদ্যোগে ৩০০ জন প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে আমন ধানের বীজ, সার ও মরিচের বীজ বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (৩০ জুন) সকালে দাউদকান্দি উপজেলা পরিষদ চত্বরে এ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী ড. খন্দকার মারুফ হোসেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দাউদকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা নাছরীন আক্তার, উপজেলা কৃষি কর্মকর্তা নিগার সুলতানা, দাউদকান্দি উপজেলা উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মোহাম্মদ খোরশেদ আলম, কুমিল্লা উত্তর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবুল হাশেম চেয়ারম্যান, দাউদকান্দি উপজেলা বিএনপির আহ্বায়ক এম এ লতিফ ভূঁইয়া, দাউদকান্দি পৌর বিএনপির আহ্বায়ক নুর মোহাম্মদ সেলিম সরকারসহ অন্যান্যরা।
এ সময় প্রতিটি কৃষককে ৫ কেজি আমন ধানের বীজ, ১০ কেজি ডিএপি সার এবং ১০ কেজি এমওপি (পটাশ) সার প্রদান করা হয়। পাশাপাশি কৃষকদের মাঝে মরিচের বীজও বিতরণ করা হয়।
দাউদকান্দি উপজেলা কৃষি কর্মকর্তা নিগার সুলতানা জানান, চলতি কর্মসূচির আওতায় উপজেলার ১ হাজার ৪০০ জন কৃষকের মাঝে বিভিন্ন জাতের গাছের চারা তিনটি ধাপে বিতরণ করা হবে। এছাড়া আরও ৬০০ জন কৃষককে বিভিন্ন ধরনের সবজির বীজ প্রদান করা হবে।
তিনি বলেন, সরকারের কৃষি প্রণোদনা কর্মসূচির মাধ্যমে প্রান্তিক কৃষকদের উৎপাদন ব্যয় কমিয়ে কৃষি উৎপাদন বৃদ্ধি এবং কৃষকদের আধুনিক কৃষিকাজে উৎসাহিত করাই এ উদ্যোগের মূল লক্ষ্য। 

এমএসএম / এমএসএম

আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান অনুষ্ঠিত

উজিরপুরে পূজামণ্ডপ পরিদর্শনে বরিশাল রেঞ্জ ডিআইজি: ‘দুষ্কৃতকারীদের কোনো ধর্ম নেই, প্রতিহতে পুলিশ প্রস্তুত’

ভোলার ​বাংলাবাজার কলেজে প্রথম বর্ষের নবীনবরণ ও বৃত্তি প্রদান অনুষ্ঠান

হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত

মাদারীপুরে মুক্তমঞ্চের সামনে একাধিক ককটেল বিস্ফোরণ

নওগাঁর আত্রাইয়ে বজ্রপাত রোধে আনসার-ভিডিপির আড়াই কিলোমিটার সড়কে ২ হাজার ৫০০ তালবীজ রোপণ

বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্যসংগ্রহকারীদের প্রশিক্ষণ

অন্ধকার সড়কে আলোর ব্যবস্থা করলেন প্রবাসী বাবুল খন্দকার

পিরোজপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২৬ পালন

কুড়িগ্রামে নিষিদ্ধ হাইড্রোলিক হর্ন জব্দ, ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

মধুখালীতে দুর্গাপূজার প্রস্তুতিমূলক সভা,প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রশংসা

মান্দায় বনাঢ়্য আয়োজনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

বাকেরগঞ্জে জিনের বাদশার ১ লাখ ৮৬ হাজার টাকা প্রতারণা, গ্রেপ্তার-৩