ঢাকা বুধবার, ১৯ আগস্ট, ২০২৬

শেরপুরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত


দেবাশীষ সাহা রায়, শেরপুর photo দেবাশীষ সাহা রায়, শেরপুর
প্রকাশিত: ৩০-৬-২০২৬ দুপুর ৪:৯
"শিশুশ্রমকে না বলি, শোভন কর্মপরিবেশ নিশ্চিত করি"— এই প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে সোমবার জেলা প্রশাসন, শেরপুর এবং কলকারখানা পরিদর্শন অধিদপ্তর, জামালপুরের আয়োজনে  জেলা প্রশাসকের কার্যালয়, শেরপুরের  প্রাঙ্গণে এক বর্ণাঢ্য র‍্যালি এবং র‍্যালি শেষে সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক, শেরপুর মিজ্‌ ফরিদা ইয়াসমিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার, শেরপুর এ, কে, এম  জহিরুল ইসলাম এবং জেলা পরিষদের প্রশাসক এ,বি, এম মামুনুর রশিদ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ শাকিল আহমেদ।
এছাড়া অনুষ্ঠানে জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ আসলাম খান, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের পরিদর্শক মিজানুর রহমান, শেরপুর প্রেসক্লাবের সভাপতি কাকন রেজা, শেরপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক, ব্যাটারিচালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়নের সভাপতি, ব্র্যাকের জেলা প্রতিনিধি ফারহানা মিল্কী, বিভিন্ন শ্রমিক সংগঠনের প্রতিনিধি, কলকারখানার প্রতিনিধি, অভিভাবক এবং সুধীজন উপস্থিত ছিলেন।
সভায় শিশুশ্রমের স্বরূপ, কারণ ও প্রতিকার নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। একই সঙ্গে শিশুশ্রম প্রতিরোধে সচেতন সমাজ, পরিবার, রাজনৈতিক নেতৃবৃন্দ, কলকারখানা ও বিভিন্ন প্রতিষ্ঠানের দায়িত্বশীল ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, শিশুশ্রম প্রতিরোধে শিক্ষার কোনো বিকল্প নেই। তিনি ঝরে পড়া শিক্ষার্থীদের শিক্ষার সুযোগ নিশ্চিত করতে জেলা প্রশাসন পরিচালিত শেরপুর কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজে সকল ঝরে পড়া শিক্ষার্থীকে বিনামূল্যে অধ্যয়নের সুযোগ প্রদান করা হবে বলে ঘোষণা দেন।

এমএসএম / এমএসএম

নজরুল বর্ষ উপলক্ষ্যে সাংস্কৃতিক প্রতিযোগিতা সুষ্ঠুভাবে বাস্তবায়নে ময়মনসিংহে মতবিনিময় সভা

নেত্রকোণার কেন্দুয়া পৌরসভার অনুমোদন ছাড়াই বাসা নির্মাণকাজ--নির্বাহী কর্মকর্তার পরিদর্শনে কাজ বন্ধ 

লোকালয় থেকে উদ্ধারকৃত অজগর কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত

উত্তরাঞ্চলের শিক্ষা ব্যবস্থায় আরেকটি মাইলফলক

সুবর্ণচরে নারী, শিশু, ব্রাককর্মীসহ ৩ মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ের রুহিয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে ইউএনও শিক্ষার মান উন্নয়ন ও ৪টি ক্লাব গঠনের নির্দেশ

কুড়িগ্রামে জমিজমা নিয়ে সংঘর্ষ, স্বামী-স্ত্রীসহ আহত ৫

হানিট্রাপের অভিযোগ সেনাসদস্যের সম্মানহানি তদন্ত দাবি

চাঁদপুর যাত্রী টার্মিনাল প্রকল্প নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে মায়ার লিমিটেড ও কবিরস সিন্ডিকেট জেভি

ভূরুঙ্গামারী থানা জেলার শ্রেষ্ঠ, সেরা সার্কেল এএসপি মুনতাসির ও ওসি আজিম

শাহরাস্তিতে সরকারি গাছ কাটার টাকা ফেরত দিলেন বিএনপি নেতা

মেহেরপুরে ৭০ মেধাবী শিক্ষার্থীকে জেলা পরিষদের বৃত্তি প্রদান

কেডিএর সেবা ও মাস্টার প্ল্যান নিয়ে অভয়নগরে মতবিনিময়