তেঁতুলিয়ায় সদর ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষণা
পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সদর ইউনিয়ন পরিষদের ২০২৬-২০২৭ অর্থবছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার (৩০ জুন) দুপুরে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে ১ কোটি ৯৭ লাখ ৭৯ হাজার ৫১৯ টাকার বাজেট ঘোষণা করেন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাসুদ করিম সিদ্দিকী। বাজেট ঘোষণা অনুষ্ঠান পরিচালনা করেন প্রশাসনিক কর্মকর্তা হারুন অর রশিদ।
সভায় উপস্থিত ছিলেন এমপির প্রতিনিধি তাজউদ্দীন আহম্মেদ, বিশিষ্ট ব্যবসায়ী সাইদুর রহমান বাবলু, জাহাঙ্গীর আলম, সাইদুর রহমান বাবুল, ফজলুল করিম, ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি জেনারেল জয়নাল আবেদীনসহ শিক্ষক, সাংবাদিক, সুধীজন ও বিভিন্ন ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে বক্তারা ইউনিয়ন পরিষদের নাগরিক সেবার বিবিন্ন সমস্যার চিত্র তুলে ধরে এ বাজেটের মধ্য দিয়ে নাগরিক সেবার বৃদ্ধির আহবান জানান।
এ সময় বাজেটে অংশ নেয়া সাধারণ নাগরিকরা তারা কি ধরণের সেবা প্রত্যাশা তুলে ধরে প্রশ্ন করলে ইউপি চেয়ারম্যান সেসব প্রশ্নের উত্তর দিয়ে নাগরিক সেবাকে তুরান্বিত করার কথা জানান।
তৃণমূল পর্যায়ে স্বচ্ছতা, জনসম্পৃক্তা, জবাবদিহিতা নিশ্চিতকরণ ও জন অংশগ্রহণের মাধ্যমে স্থানীয় সরকারের টেকসই উন্নয়নের লক্ষে তেঁতুলিয়ায় সদর ইউনিয়ন পরিষদের ২০২৬-২০২৭ অর্থবছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। আশা করছি সাধারণ মানুষ বাজেট সম্পর্কে সুস্পষ্ট ধারণা পাবে এবং ইউনিয়ন সেবার রাজস্বখাত জেনে সচেতনতা বৃদ্ধিরপাবে।
এমএসএম / এমএসএম
চাঁপাইনবাবগঞ্জ জেলা রেজিস্ট্রারসহ ৫ জনের বিরুদ্ধে দুর্নীতির মামলা
আদমদীঘিতে জামায়াতে ইসলামীর অর্ধ শতাধিক হুইল চেয়ার বিতরণ
পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান
শ্যামনগরে দুর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলী বিষয়ে কর্মশালা
ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে অনিয়ম-দুর্নীতির পাহাড়: তত্ত্বাবধায়কের অপসারণ দাবি
জনসেবার ধারাবাহিকতায় আবারও ভোটের মাঠে শাহীন হাওলাদার
নেত্রকোণার কেন্দুয়ায় বসতঘরের মাটির নিচে থেকে ১৯০ পিস ইয়াবা উদ্ধার-মাদক ব্যবসায়ী আটক
অপপ্রচারের অভিযোগ তুলে চিতলমারীতে হাবিবা ক্লিনিক পরিচালকের সংবাদ সম্মেলন
রাজস্থলীতে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
বর্ণাঢ্য আয়োজনে মধুখালীতে মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
মান্দায় পুকুরের পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু
নির্ধারিত সময়ে অফিসে নেই কর্মকর্তারা ভোগান্তিতে সেবাপ্রত্যাশীরা