ঢাকা মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬

গোদাগাড়ীতে ৭ হাজার ৬০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ


গোদাগাড়ী প্রতিনিধি  photo গোদাগাড়ী প্রতিনিধি
প্রকাশিত: ৩০-৬-২০২৬ দুপুর ৪:১৯

রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় ২০২৫-২০২৬ অর্থবছরের কৃষি পুনর্বাসন সহায়তা কর্মসূচির আওতায় ৭ হাজার ৬০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। উফশী রোপা আমন ধান, হাইব্রিড কাঁচা মরিচ ও খরিপ মৌসুমের গ্রীষ্মকালীন শাকসবজির আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে এ কৃষি প্রণোদনা প্রদান করা হয়।

মঙ্গলবার (৩০ জুন) উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান। তিনি বলেন, সরকারের কৃষি প্রণোদনা কর্মসূচি কৃষি উৎপাদন বৃদ্ধি এবং দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তিনি কৃষকদের সঠিকভাবে প্রণোদনার উপকরণ ব্যবহার করে উৎপাদন বাড়ানোর আহ্বান জানান।

অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা মরিয়ম আহমেদসহ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, কর্মসূচির আওতায় উফশী রোপা আমন ধান চাষের জন্য ৪ হাজার ৫০০ জন কৃষককে ৫ কেজি ধানবীজ, ১০ কেজি ডিএপি সার এবং ১০ কেজি এমওপি সার দেওয়া হয়েছে।
এছাড়া হাইব্রিড কাঁচা মরিচ চাষের জন্য ৬০ জন কৃষককে ১০ গ্রাম হাইব্রিড মরিচ বীজ, ৫ কেজি ডিএপি সার, ৫ কেজি এমওপি সার, ১০০ গ্রাম ‘সাহার’ এবং ১০ গ্রাম ‘হাদাক’ প্রদান করা হয়েছে।
অন্যদিকে গ্রীষ্মকালীন শাকসবজি চাষে উৎসাহ দিতে ২ হাজার ৫০০ জন কৃষকের মাঝে ৭ প্যাকেট সবজি বীজ, ১৫ কেজি ডিএপি সার এবং ১৫ কেজি এমওপি সার বিতরণ করা হয়েছে।
উপজেলা কৃষি কর্মকর্তা মরিয়ম আহমেদ বলেন, সরকারের এ কৃষি প্রণোদনা কর্মসূচি ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের উৎপাদন বৃদ্ধিতে সহায়ক হবে এবং দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

এমএসএম / এমএসএম

বিলাইছড়ি উপজেলায় নবাগত ইউএনও'র যোগদান

কিংবদন্তী জননেতা সালাহউদ্দিন আহমদ এর জন্মদিনে চলচ্চিত্রকার মাহমুদ দিদারের লেখা

সুন্দরবন থেকে ভেসে আসা বনজ বীজ সংগ্রহ বন্ধে শ্যামনগরে লংমার্চ ফর ফরেস্ট কর্মসুচি পালন

মানিকগঞ্জে চরাঞ্চল থেকে আবারো রাছেল ভাইপার উদ্ধার

আদমদীঘিতে ৪২ পিস ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার-২

নালিতাবাড়ীতে ৫টি এতিমখানায় ক্যাপিটেশন গ্র‍্যান্টের চেক বিতরণ

পদ্মা চর, বালু মহল দখলকে কেন্দ্র করে ৯ মাসে ৮টি হত্যাকান্ড

বাংলাদেশে প্রতি বছর তামাকজনিত রোগে ২ লাখ মানুষের মৃত্যু, আর্থিক ক্ষতি ৮৭ হাজার কোটি টাকা

রাজস্থলী সাবজোনে সেনাবাহিনীর বৃক্ষরোপণ অভিযান উদ্বোধন চারা বিতরণ

জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন উপলক্ষে নড়াইলে চিত্রাংকন প্রতিযোগিতা

পূর্বধলায় ধলাই নদীতে ডুবে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার, ২০ ঘণ্টা পর মিলল সন্ধান

গোদাগাড়ীতে ৭ হাজার ৬০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

ইউএনও’র বিরুদ্ধে ঘুষের অভিযোগ ‘মিথ্যা ও ষড়যন্ত্রমূলক’ দাবি, তেঁতুলিয়ায় মানববন্ধন