ঢাকা সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

পূর্বধলায় ধলাই নদীতে ডুবে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার, ২০ ঘণ্টা পর মিলল সন্ধান


আব্দুল্লাহ আল মামুন, পূর্বধলা photo আব্দুল্লাহ আল মামুন, পূর্বধলা
প্রকাশিত: ৩০-৬-২০২৬ দুপুর ৪:২০

 নেত্রকোণার পূর্বধলা উপজেলার ধলাই নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া হোসাইন (১০) নামে এক শিশুর মরদেহ প্রায় ২০ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (৩০ জুন) সকালে ঘটনাস্থল থেকে প্রায় এক কিলোমিটার ভাটিতে নদীতে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করেন তার বাবা।
নিহত হোসাইন উপজেলার আগিয়া ইউনিয়নের কালডোয়ার দক্ষিণপাড়া গ্রামের রুক্কু মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (২৯ জুন) দুপুর ১টার দিকে হোসাইন, সাইমন (৬) ও আরিয়ান (১০) খেলার ছলে কালডোয়ার পশ্চিমপাড়া এলাকার ধলাই নদীতে গোসল করতে নামে। সাঁতার না জানায় একপর্যায়ে তিনজনই পানিতে তলিয়ে যায়। এ সময় সাইমনের বড় বোন আখি (১৪) ভাইকে খুঁজতে এসে নদীতে ভাসতে দেখে পানিতে নেমে সাইমন ও আরিয়ানকে উদ্ধার করেন। তবে হোসাইন নিখোঁজ হয়ে যায়।
খবর পেয়ে পূর্বধলা ফায়ার সার্ভিসের সদস্যরা এবং ময়মনসিংহ থেকে আসা ডুবুরি দল বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত উদ্ধার অভিযান চালায়। দীর্ঘ সময় অনুসন্ধান করেও হোসাইনের সন্ধান না পাওয়ায় সন্ধ্যায় অভিযান স্থগিত করা হয়। পরে ঘটনাস্থল পরিদর্শন করেন পূর্বধলা উপজেলা নির্বাহী কর্মকর্তা শফিকুল ইসলাম। তিনি পরদিন পুনরায় উদ্ধার অভিযান পরিচালনার নির্দেশ দেন।
মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্বজনেরা নদীতে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে ঘটনাস্থল থেকে প্রায় এক কিলোমিটার ভাটিতে নদীতে ভাসমান অবস্থায় হোসাইনের মরদেহ দেখতে পান তার বাবা রুক্কু মিয়া। পরে তিনি মরদেহটি উদ্ধার করে বাড়িতে নিয়ে যান।
পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, উদ্ধার হওয়া মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে শিশুটির মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
এ ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

এমএসএম / এমএসএম

আলাদীনের চেরাক পেয়েছেন ডাক্তার চিশতী- অল্প দিনেই কোটিপতি !

ধাম‌ইরহাটে রাসায়নিক স্প্রে করে ২ একর ১২শতক জমির ধান নষ্ট করেছে প্রতিপক্ষ 

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

আটোয়ারী লক্ষীপুর মাদ্রাসায় জাল কাগজে কমিটি করে উপাধ্যক্ষ সহ ৪ জন নিয়োগ, দেখার কেউ নাই

পঞ্চগড়ে রাতের আঁধারে বিদ্যালয়ের ১১টি ফ্যান চুরি, এলোমেলো অফিস কক্ষ

আদমদীঘিতে বারান্দা থেকে বাবুর্চির মরদেহ উদ্ধার

সিংড়ায় পরিবেশ ও প্রকৃতি আন্দোলনের লিফলেট বিতরণ

মৌলভীবাজারে প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, টিকটকার মামুন গ্রেপ্তার

দাউদকান্দিতে রায়পুর কৈলাশ চৌধুরী উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

পিরোজপুরের কাউখালীতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, ঘরের মালামাল লুট

ঠাকুরগাঁওয়ে তিন বছরের শিশুর ওপর যৌন নিপীড়ন, ১৩ বছরের কিশোর কারাগারে

চাঁপাইনবাবগঞ্জে এসআরবির বিরুদ্ধে মুক্তিযোদ্ধা পরিবারের দুই ছেলেকে ‘মাদক মামলায় ফাঁসানোর’ অভিযোগ

ভোলা পৌরসভায় মশক নিধন কার্যক্রমে ৪১ লাখ টাকা অনিয়ম ও আত্মসাতের অভিযোগ কর্তৃপক্ষের বিরুদ্ধে