ঢাকা বুধবার, ১৯ আগস্ট, ২০২৬

জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন উপলক্ষে নড়াইলে চিত্রাংকন প্রতিযোগিতা


নড়াইল প্রতিনিধি  photo নড়াইল প্রতিনিধি
প্রকাশিত: ৩০-৬-২০২৬ দুপুর ৪:২০

‘জাতীয় পল্লী উন্নয়ন দিবস’-২০২৬ উদযাপন উপলক্ষে নড়াইলে চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি), নড়াইলের আয়োজনে জেলা সরকারি গণগ্রন্থাগারে এ চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।গ্রামীণ ও পল্লী অর্থনীতি বিষয়ের উপর অনুষ্ঠিত চিত্রাংকন প্রতিযোগিতায় ক গ্রæপে তৃতীয় থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীরা, খ গ্রæপে ষষ্ঠ শ্রেণি থেকে অষ্টম শ্রেণির শিক্ষার্থীরা এবং গ গ্রæপে নবম থেকে দশম শ্রেণির শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।
এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি), নড়াইলের উপ-পরিচালক মো: গোলাম রছুল, জেলা শিক্ষা অফিসার মো: জামাল উদ্দিন, জেলা সঞ্চয় অফিসার সাইয়্যেদা ফাতিহা তুর রুবাইয়্যাৎ, নড়াইল সদর উপজেলা পল্লী উন্নয়ন অফিসার সুজন কুমার চন্দ্র, জেলা সরকারি গণগ্রন্থাগারের জুনিয়র লাইব্রেরিয়ান মো: মাসুদ রানা,জেলা শিক্ষা অফিসের গবেষনা কর্মকর্তা  বিকাশ কুসুম চক্রবর্ত্তী, এসএম সুলতান স্মৃতি সংগ্রহশালার কিউরেটর তন্দ্রা মূখার্জী।প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণ করা হয়।

এমএসএম / এমএসএম

নজরুল বর্ষ উপলক্ষ্যে সাংস্কৃতিক প্রতিযোগিতা সুষ্ঠুভাবে বাস্তবায়নে ময়মনসিংহে মতবিনিময় সভা

নেত্রকোণার কেন্দুয়া পৌরসভার অনুমোদন ছাড়াই বাসা নির্মাণকাজ--নির্বাহী কর্মকর্তার পরিদর্শনে কাজ বন্ধ 

লোকালয় থেকে উদ্ধারকৃত অজগর কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত

উত্তরাঞ্চলের শিক্ষা ব্যবস্থায় আরেকটি মাইলফলক

সুবর্ণচরে নারী, শিশু, ব্রাককর্মীসহ ৩ মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ের রুহিয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে ইউএনও শিক্ষার মান উন্নয়ন ও ৪টি ক্লাব গঠনের নির্দেশ

কুড়িগ্রামে জমিজমা নিয়ে সংঘর্ষ, স্বামী-স্ত্রীসহ আহত ৫

হানিট্রাপের অভিযোগ সেনাসদস্যের সম্মানহানি তদন্ত দাবি

চাঁদপুর যাত্রী টার্মিনাল প্রকল্প নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে মায়ার লিমিটেড ও কবিরস সিন্ডিকেট জেভি

ভূরুঙ্গামারী থানা জেলার শ্রেষ্ঠ, সেরা সার্কেল এএসপি মুনতাসির ও ওসি আজিম

শাহরাস্তিতে সরকারি গাছ কাটার টাকা ফেরত দিলেন বিএনপি নেতা

মেহেরপুরে ৭০ মেধাবী শিক্ষার্থীকে জেলা পরিষদের বৃত্তি প্রদান

কেডিএর সেবা ও মাস্টার প্ল্যান নিয়ে অভয়নগরে মতবিনিময়