ঢাকা বুধবার, ১৯ আগস্ট, ২০২৬

বাংলাদেশে প্রতি বছর তামাকজনিত রোগে ২ লাখ মানুষের মৃত্যু, আর্থিক ক্ষতি ৮৭ হাজার কোটি টাকা


শাহিনুর রহমান সোনা, রাজশাহী ব্যুরো প্রধান  photo শাহিনুর রহমান সোনা, রাজশাহী ব্যুরো প্রধান
প্রকাশিত: ৩০-৬-২০২৬ দুপুর ৪:২৩

জনস্বাস্থ্যের ওপর তামাকের ক্ষতিকর প্রভাবে বাংলাদেশে প্রতি বছর প্রায় ২ লাখ মানুষ তামাকজনিত বিভিন্ন রোগে মারা যাচ্ছে। সেই হিসেবে দেশে প্রতি ঘণ্টায় গড়ে ২২ জন মানুষের মৃত্যু ঘটছে। মঙ্গলবার (৩০ জুন) বেলা ১১টায় রাজশাহী নগরীর রাণীবাজারের একটি রেস্তোরাঁয় ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ সংশোধনী) আইন, ২০২৬ কার্যকরভাবে বাস্তবায়ন ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত এক আলোচনা সভায় এই তথ্য জানানো হয়েছে। ডেভেলপমেন্ট অ্যাক্টিভিটিজ অব সোসাইটি (ডাস) ও বাংলাদেশ তামাক বিরোধী জোট (বাটা)’র যৌথ আয়োজনে এবং তামাক বিরোধী জোটের সদস্য সংগঠন ‘লেডিস অর্গানাইজেশন ফর সোসাল ওয়েলফেয়ার (লফস)’ গণপরিবহনের মালিক-শ্রমিক ও বিভিন্ন পেশাজীবীদের নিয়ে এই সভা অনুষ্ঠিত হয়।

লফস-এর নির্বাহী পরিচালক শাহানাজ পারভীন লাকীর স্বাগত বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন ডেভেলপমেন্ট অ্যাক্টিভিটিজ অব সোসাইটি’র (ডাস) প্রজেক্ট ম্যানেজমেন্ট লিড কাজী হাসিবুল হক। মূল প্রবন্ধে বলা হয়, বাংলাদেশে বর্তমানে প্রায় ৩ কোটি ৭৮ লাখ প্রাপ্তবয়স্ক মানুষ এবং ১৫ বছরের কম বয়সীদের ৬.৯ শতাংশ তামাক সেবন করে। এর মধ্যে ১ কোটি ৯২ লাখ মানুষ ধূমপান করে এবং ২ কোটি ২০ লাখ মানুষ জর্দা, গুল, সাদাপাতা ও খৈনীর মতো ধোঁয়াবিহীন তামাক সেবন করে। এ ছাড়া তামাকের কারণে ২ কোটি ৫০ লাখ মানুষ গণপরিবহণে, ৮১ লাখ মানুষ কর্মস্থলে এবং ৪ কোটিরও বেশি মানুষ নিজ বাসায় পরোক্ষ ধূমপানের শিকার হচ্ছে। দেশে বর্তমানে মোট ক্যান্সার রোগীদের ৪৬ শতাংশই তামাক ব্যবহারকারী এবং মোট মৃত্যুর ২.৫১ শতাংশের কারণ পরোক্ষ ধূমপান।

পরিবেশ ও অর্থনীতির ওপর তামাকের বিধ্বংসী প্রভাবের কথা উল্লেখ করে সেমিনারে জানানো হয়, প্রতি ৩০০টি সিগারেট তৈরির জন্য একটি পূর্ণাঙ্গ গাছ কাটা হয়, যার ফলে বিশ্বব্যাপী প্রতিবছর ৬০ কোটি গাছ ধ্বংস হচ্ছে এবং তামাক চাষের কারণে বছরে ৫ শতাংশ বন উজাড় হচ্ছে। ২০২৪ সালে বাংলাদেশে শুধু সিগারেট উৎপাদনের জন্যই প্রায় ২২ হাজার কোটি লিটার পানি ব্যবহৃত হয়েছে এবং প্রতিবছর ১৬ হাজার মেট্রিক টন বিষাক্ত ফিল্টার বর্জ্য হিসেবে পরিবেশকে দূষিত করছে, যা এসডিজি গোল-১৩ অর্জনের অন্যতম অন্তরায়। চিকিৎসা ব্যয় ও আর্থিক ক্ষতি বিশ্লেষণ করে বলা হয়, ২০২৩-২৪ অর্থবছরে তামাক খাত থেকে রাজস্ব আয় ছিল প্রায় ৪০ হাজার কোটি টাকা। এর বিপরীতে তামাকজনিত রোগের চিকিৎসাসহ সামগ্রিক আর্থিক ক্ষতি দাঁড়িয়েছে ৮৭ হাজার ৫৪৪ কোটি টাকা; যার মধ্যে স্বাস্থ্য খাতে প্রত্যক্ষ ব্যয় ৭৩ হাজার ৬৩ কোটি টাকা এবং পরিবেশজনিত ক্ষয়ক্ষতি ১৪ হাজার ৪৮ি ১ কোটি টাকা।

সভায় গণপরিবহন ও পরিবহন টার্মিনালে ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) (সংশোধনী) আইন, ২০২৬-এর বিভিন্ন বিধান ও বর্তমান বাস্তবায়ন পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় বিআরটিএ পরিচালক পার্কন চৌধুরী, সিটি কর্পোরেশনের কর্মকর্তা আজিজুর রহমান, সাইদুর রহমান মঈদ, মহিলা কল্যাণ সমিতির পরিচালক রহিমা বেগম, সমতা নারী উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক আফসানা খাতুন এবং ভোলানাথ বিশ্বেস্বরী হিন্দু একাডেমির প্রধান শিক্ষক রাজেন্দ্রনাথ সরকার প্রমুখ উপস্থিত ছিলেন। লফস-এর প্রোগ্রাম ম্যানেজার মোঃ সালাউদ্দিন রনি'র সার্বিক ব্যবস্থাপনায় সভায় গণপরিবহন ও পরিবহন টার্মিনালকে শতভাগ ধূমপানমুক্ত পরিবেশে পরিণত করতে সরকারি সংস্থা, পরিবহন মালিক-শ্রমিক সংগঠন এবং নাগরিক সমাজের সমন্বিত উদ্যোগ, আইন প্রয়োগ এবং নিয়মিত মনিটরিং জোরদারের আহ্বান জানানো হয়।

এমএসএম / এমএসএম

নজরুল বর্ষ উপলক্ষ্যে সাংস্কৃতিক প্রতিযোগিতা সুষ্ঠুভাবে বাস্তবায়নে ময়মনসিংহে মতবিনিময় সভা

নেত্রকোণার কেন্দুয়া পৌরসভার অনুমোদন ছাড়াই বাসা নির্মাণকাজ--নির্বাহী কর্মকর্তার পরিদর্শনে কাজ বন্ধ 

লোকালয় থেকে উদ্ধারকৃত অজগর কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত

উত্তরাঞ্চলের শিক্ষা ব্যবস্থায় আরেকটি মাইলফলক

সুবর্ণচরে নারী, শিশু, ব্রাককর্মীসহ ৩ মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ের রুহিয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে ইউএনও শিক্ষার মান উন্নয়ন ও ৪টি ক্লাব গঠনের নির্দেশ

কুড়িগ্রামে জমিজমা নিয়ে সংঘর্ষ, স্বামী-স্ত্রীসহ আহত ৫

হানিট্রাপের অভিযোগ সেনাসদস্যের সম্মানহানি তদন্ত দাবি

চাঁদপুর যাত্রী টার্মিনাল প্রকল্প নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে মায়ার লিমিটেড ও কবিরস সিন্ডিকেট জেভি

ভূরুঙ্গামারী থানা জেলার শ্রেষ্ঠ, সেরা সার্কেল এএসপি মুনতাসির ও ওসি আজিম

শাহরাস্তিতে সরকারি গাছ কাটার টাকা ফেরত দিলেন বিএনপি নেতা

মেহেরপুরে ৭০ মেধাবী শিক্ষার্থীকে জেলা পরিষদের বৃত্তি প্রদান

কেডিএর সেবা ও মাস্টার প্ল্যান নিয়ে অভয়নগরে মতবিনিময়