নালিতাবাড়ীতে ৫টি এতিমখানায় ক্যাপিটেশন গ্র্যান্টের চেক বিতরণ
শেরপুরের নালিতাবাড়ীতে সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে সরকার কর্তৃক নিবন্ধিত ক্যাপিটেশন গ্র্যান্ট সুবিধাপ্রাপ্ত এতিমখানায় ২০২৫-২৬ অর্থবছরের দ্বিতীয় কিস্তির চেক বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (৩০ জুন) দুপুরে নালিতাবাড়ী উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে ৫টি এতিমখানায় মোট ৭ লক্ষ ৩২ হাজার টাকার চেক বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল মালেক।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা শফিকুল ইসলাম সহ বিভিন্ন এতিমখানার সভাপতি-সম্পাদক ও শিক্ষকবৃন্দ। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সমাজসেবা অধিদপ্তর এই কার্যক্রমটি পরিচালনা করে।
উল্লেখ্য, নালিতাবাড়ী উপজেলার তাওয়াক্কুলিয়া এতিমখানায় ১৭ জন, গড়কান্দা এতিমখানায় ১১ জন, সমশ্চূড়া এতিমখানায় ১৯ জন, কোন্নগড় এতিমখানায় ৫ জন ও দোহালিয়া এতিমখানায় ৯ জনসহ মোট ৫টি এতিমখানায় ৬১ জন এতিম শিক্ষার্থীর জন্য মাসিক ২ হাজার টাকা করে প্রতিবছর ১৪ লক্ষ ৬৪ হাজার টাকা বরাদ্ধের চেক দুই ধাপে বিতরণ করা হয়।
এমএসএম / এমএসএম
গোদাগাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী ও অসহায় পরিবারের মাঝে সহায়তা বিতরণ
নাজিরপুরে তামাকমুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান নিশ্চিতকরণে শিক্ষার্থীদের সচেতনতামূলক পাঠদান
টহল পুলিশের ৫০০ গজের মধ্যেই শিক্ষক ও ব্যবসায়ীকে মারধর করে ছিনতাই
বুদ্ধিপ্রতিবন্ধী নারী অন্তঃসত্ত্বা, তিন প্রতিবেশী চাচার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ
উদ্ধারকৃত গরু নিয়ে বিপাকে রাণীনগর থানা পুলিশ, দূষিত হচ্ছে পরিবেশ
পেকুয়ায় যানজট নিরসন, বর্জ্য ব্যবস্থাপনা ও খেলার মাঠ দখলমুক্তির দাবি
নবীনগরে যৌতুকের দাবিতে গৃহবধূকে মারধর করে বাসা থেকে বের করে দেওয়ার অভিযোগ
নেছারাবাদে সেপটিক ট্যাংকে মর্মান্তিক দুর্ঘটনায় নিহত ১, হাসপাতালে সহযোগী
বেনাপোল বন্দরে লাগামহীন শুল্ক ফাঁকি অব্যাহত
শান্তিগঞ্জে প্রাথমিক শিক্ষা পদক, শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষিকাদের পুরস্কৃত
শিবপুরে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
পাবনায় নিখোঁজ শিশু কলির সন্ধানের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন
আদমদীঘিতে জুয়া খেলার অপরাধে চারজন গ্রেফতার
Link Copied