ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

মানিকগঞ্জে চরাঞ্চল থেকে আবারো রাছেল ভাইপার উদ্ধার


হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ photo হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ
প্রকাশিত: ৩০-৬-২০২৬ দুপুর ৪:৪৪
মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার পদ্মা নদীর চরাঞ্চল থেকে আবারো একটি জীবিত রাসেল ভাইপার সাপ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (৩০ জুন) ভোরে উপজেলার পদ্মা নদীর হারুকান্দি এলাকায় জেলেদের মাছ ধরার জালে সাপটি ধরা পড়ে। পরে সেটিকে না মেরে নিরাপদে স্থানীয় খেয়াঘাটে নিয়ে আসেন সুজন নামের এক জেলে। পরে খবর পেয়ে উপজেলা বন কর্মকর্তা সাপটি বন বিভাগের কাছে হস্তান্তরের উদ্যোগ নেয়।
 
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাতে সুজন নামে এক জেলে উপজেলার আন্ধারমানিক এলাকার পদ্মা নদীতে মাছ ধরার জন্য জাল পেতে রাখেন। পরে মঙ্গলবার ভোরে জাল তুলতে গিয়ে তিনি একটি জীবিত রাসেল ভাইপার দেখতে পান। পরে সাপটিকে না মেরে একটি নেটের মধ্যে নিরাপদে রেখে আন্ধারমানিক খেয়াঘাটে নিয়ে আসেন।
 
এদিকে ঘটনার খবর দ্রুত এলাকায় ছড়িয়ে পড়লে উৎসুক জনতা খেয়াঘাটে ভিড় করেন। পরে স্থানীয়রা উপজেলা প্রশাসনকে বিষয়টি অবহিত করেন।
 
হরিরামপুর উপজেলা বন কর্মকর্তা মো: শরিফুল ইসলাম বলেন, স্নেক রেসকিউ টিম বাংলাদেশ’র সহযোগিতায় সাপটি জীবিত নিয়ে আসা হয়। সেটিকে বন বিভাগের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। 

এমএসএম / এমএসএম

আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান অনুষ্ঠিত

উজিরপুরে পূজামণ্ডপ পরিদর্শনে বরিশাল রেঞ্জ ডিআইজি: ‘দুষ্কৃতকারীদের কোনো ধর্ম নেই, প্রতিহতে পুলিশ প্রস্তুত’

ভোলার ​বাংলাবাজার কলেজে প্রথম বর্ষের নবীনবরণ ও বৃত্তি প্রদান অনুষ্ঠান

হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত

মাদারীপুরে মুক্তমঞ্চের সামনে একাধিক ককটেল বিস্ফোরণ

নওগাঁর আত্রাইয়ে বজ্রপাত রোধে আনসার-ভিডিপির আড়াই কিলোমিটার সড়কে ২ হাজার ৫০০ তালবীজ রোপণ

বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্যসংগ্রহকারীদের প্রশিক্ষণ

অন্ধকার সড়কে আলোর ব্যবস্থা করলেন প্রবাসী বাবুল খন্দকার

পিরোজপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২৬ পালন

কুড়িগ্রামে নিষিদ্ধ হাইড্রোলিক হর্ন জব্দ, ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

মধুখালীতে দুর্গাপূজার প্রস্তুতিমূলক সভা,প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রশংসা

মান্দায় বনাঢ়্য আয়োজনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

বাকেরগঞ্জে জিনের বাদশার ১ লাখ ৮৬ হাজার টাকা প্রতারণা, গ্রেপ্তার-৩