ঢাকা বুধবার, ১৯ আগস্ট, ২০২৬

রাজশাহীতে ‘Run for Padma’র সংবাদ সম্মেলন


শাহিনুর রহমান সোনা, রাজশাহী ব্যুরো প্রধান  photo শাহিনুর রহমান সোনা, রাজশাহী ব্যুরো প্রধান
প্রকাশিত: ৩০-৬-২০২৬ বিকাল ৫:২১

ঐতিহাসিক পদ্মা নদীসহ দেশের সকল নদ-নদী রক্ষা, নাব্যতা সংকট দূরীকরণ, নদীদখল ও দূষণ প্রতিরোধ এবং আন্তর্জাতিক অভিন্ন নদীগুলোর পানির ন্যায্য হিস্যার দাবিতে অনুষ্ঠিতব্য "Run for Padma (Save The Ganges)" ৭.৫ কিলোমিটার মিনি ম্যারাথন উপলক্ষে রাজশাহীতে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩০ জুন) সকাল ১১টায় রাজশাহীর পদ্মা গার্ডেনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে আয়োজকরা মিনি ম্যারাথনের লক্ষ্য, উদ্দেশ্য, রুট ম্যাপ এবং সার্বিক প্রস্তুতি সম্পর্কে গণমাধ্যমকর্মীদের বিস্তারিত অবহিত করেন।

এ সময় আয়োজকরা বলেন, পদ্মাসহ দেশের নদ-নদী রক্ষা শুধু পরিবেশের জন্য নয়, দেশের অস্তিত্ব ও ভবিষ্যৎ প্রজন্মের জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই নদী রক্ষায় জনসচেতনতা সৃষ্টি এবং সর্বস্তরের মানুষের অংশগ্রহণ নিশ্চিত করতেই এই ব্যতিক্রমধর্মী আয়োজন করা হয়েছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত সাংবাদিক ও বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিদের আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জানিয়ে আয়োজকরা নদী রক্ষার এ আন্দোলনে সকলের সহযোগিতা কামনা করেন।

তাদের প্রত্যাশা, "Run for Padma (Save The Ganges)" কর্মসূচির মাধ্যমে নদী রক্ষার বার্তা দেশব্যাপী ছড়িয়ে পড়বে এবং সবাই একসঙ্গে উচ্চারণ করবে— "নদী বাঁচলে বাঁচবে দেশ।"

এমএসএম / এমএসএম

নজরুল বর্ষ উপলক্ষ্যে সাংস্কৃতিক প্রতিযোগিতা সুষ্ঠুভাবে বাস্তবায়নে ময়মনসিংহে মতবিনিময় সভা

নেত্রকোণার কেন্দুয়া পৌরসভার অনুমোদন ছাড়াই বাসা নির্মাণকাজ--নির্বাহী কর্মকর্তার পরিদর্শনে কাজ বন্ধ 

লোকালয় থেকে উদ্ধারকৃত অজগর কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত

উত্তরাঞ্চলের শিক্ষা ব্যবস্থায় আরেকটি মাইলফলক

সুবর্ণচরে নারী, শিশু, ব্রাককর্মীসহ ৩ মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ের রুহিয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে ইউএনও শিক্ষার মান উন্নয়ন ও ৪টি ক্লাব গঠনের নির্দেশ

কুড়িগ্রামে জমিজমা নিয়ে সংঘর্ষ, স্বামী-স্ত্রীসহ আহত ৫

হানিট্রাপের অভিযোগ সেনাসদস্যের সম্মানহানি তদন্ত দাবি

চাঁদপুর যাত্রী টার্মিনাল প্রকল্প নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে মায়ার লিমিটেড ও কবিরস সিন্ডিকেট জেভি

ভূরুঙ্গামারী থানা জেলার শ্রেষ্ঠ, সেরা সার্কেল এএসপি মুনতাসির ও ওসি আজিম

শাহরাস্তিতে সরকারি গাছ কাটার টাকা ফেরত দিলেন বিএনপি নেতা

মেহেরপুরে ৭০ মেধাবী শিক্ষার্থীকে জেলা পরিষদের বৃত্তি প্রদান

কেডিএর সেবা ও মাস্টার প্ল্যান নিয়ে অভয়নগরে মতবিনিময়