সুনামগঞ্জে সিয়ামের চুরি হওয়া সিএনজি ১ মাসেও উদ্ধার হয়নি, পরিবারে হতাশা
সুনামগঞ্জ সদর উপজেলার গৌরারং ইউনিয়নের কান্দিগাঁও গ্রাম থেকে সিয়াম আহমেদের একমাত্র উপার্জনের অবলম্বন সিএনজি চালিত অটোরিকশাটি চুরি হওয়ার ১ মাস পেরিয়ে গেলেও এখনও কোনো সন্ধান মেলেনি। একমাত্র রোজগারের উৎসটি হারিয়ে চালকের পরিবার চরম হতাশায় দিন কাটাচ্ছে।
জানা গেছে, গত ৪ জুন দিবাগত রাত ৩টা থেকে ৫ জুনের ভোর ৫টার মধ্যবর্তী কোনো এক সময়ে কে বা কারা সিয়াম আহমেদের নিজ বাড়ির বসতঘরের বারান্দা থেকে অটোরিকশাটি চুরি করে নিয়ে যায়। প্রতিদিনের মতো রাতে ঘরের বারান্দায় সিএনজিটি রেখে পরিবারের লোকজন ঘুমিয়ে পড়লে এই চুরির ঘটনা ঘটে।
দরিদ্র পরিবারের কষ্টের উপার্জনে কেনা এই অটোরিকশাটিই ছিল তাদের সংসারের একমাত্র চালিকাশক্তি। চোরেরা সেই স্বপ্ন কেড়ে নেওয়ায় দিশেহারা হয়ে পড়েছে পরিবারটি। অনেক খোঁজাখুঁজির পরও কোনো হদিস না পেয়ে অবশেষে সিয়াম আহমেদ সুনামগঞ্জ সদর মডেল থানায় অজ্ঞাতনামা চোরদের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
এ ব্যাপারে সুনামগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রতন সেখ (পিপিএম) জানান, চুরির অভিযোগ পেয়েছেন। গাড়িটি উদ্ধার এবং চোরদের শনাক্ত করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। সন্ধান মেবামাত্রই সিএনজিটি উদ্ধার করা হবে।
এমএসএম / এমএসএম
বাঘায় বিশ্ব সাদা ছড়ি নিরাপত্তা দিবস পালন
নেত্রকোনার কলমাকান্দায় ৯ বছর আগে জমি কিনে দলিল পাননি,সাবেক এমপির বাড়িতে অবস্থান
নেত্রকোণার কলমাকান্দায় গ্রামীণ নারী সম্মাননা পেলেন ১০ নারী
শিবগঞ্জে বাল্যবিয়ে ও শিশুর প্রতি সহিংসতা বন্ধে মতবিনিময় সভা অনুষ্ঠিত
নবীগঞ্জে ফুটপাত দখল ও অবৈধ পার্কিংয়ে ১১ মামলা, জরিমানা ২০ হাজার ৪০০ টাকা
পূজাকে ঘিরে হাটহাজারীতে সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে বিরাজ করছে উৎসবের আমেজ
রৌমারী রাজিবপুরে পুজামন্ডপ ও বিভিন্ন অফিস পরিদর্শন করলেন জেলা প্রশাসন
বারনই নদী পুনরুজ্জীবন, দূষণমুক্ত ও দখলমুক্তকরণ প্রকল্প পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী
পিরোজপুর সদর হাসপাতালে দুদকের অভিযান, ডেঙ্গু পরীক্ষায় বিলম্বসহ নানা অভিযোগ
গুরুদাসপুরে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম
ধ্বংসের মুখে নওগাঁর ঐতিহাসিক রাজবাড়ি, রক্ষায় প্রশাসনের উদ্যোগ জরুরি
পুলিশকে কুপিয়ে জখমের ঘটনায় আটক ২