ঢাকা শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬

নাচোলে ১৭১তম ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহ দিবস পালিত


নাসিম, নাচোল photo নাসিম, নাচোল
প্রকাশিত: ৩০-৬-২০২৬ বিকাল ৫:৩৯

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে যথাযোগ্য মর্যাদায় ও ভাবগম্ভীর পরিবেশে ১৭১তম ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহ দিবস  পালিত হয়েছে। দিবসটির তাৎপর্য ও গুরুত্ব তুলে ধরে নাচোল আদিবাসী একাডেমির উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

​আজ ৩০ জুন (মঙ্গলবার) সকালে আদিবাসী একাডেমির কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালি শেষে আদিবাসী একাডেমির সভাপতি বিধান সিং-এর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাচোল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব প্রিয়াংকা দাস।​সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন:​জনাব সুলতানা রাজিয়া, সহকারী কমিশনার (ভূমি), নাচোল, চাঁপাইনবাবগঞ্জ।​জনাব সুকোমল চন্দ্র দেবনাথ, অফিসার ইনচার্জ (ওসি), নাচোল থানা

​আলোচনা সভায় বক্তারা বলেন, ১৮৫৫ সালের এই দিনে ব্রিটিশ ঔপনিবেশিক শাসক এবং তাদের দোসর স্থানীয় জমিদার ও মহাজনদের শোষণ-নিপীড়নের বিরুদ্ধে সিধু, কানু চাঁদ ও ভৈরব-এর নেতৃত্বে সাঁওতাল সম্প্রদায় মরণপণ সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছিল। এই বিদ্রোহ কেবল আদিবাসীদের অধিকার রক্ষার লড়াই ছিল না, এটি ছিল ভারতীয় উপমহাদেশের স্বাধীনতার অন্যতম প্রধান অনুপ্রেরণা। বক্তারা নতুন প্রজন্মের কাছে এই ঐতিহাসিক দিবসের চেতনা ও বীর শহীদদের অবদান ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান।

​আয়োজক সূত্রে জানা গেছে, নাচোল আদিবাসী একাডেমির সার্বিক ব্যবস্থাপনায় আয়োজিত এই অনুষ্ঠানে বিশেষ সহযোগিতা প্রদান করেছে 'রাণী ইলামিত্র স্মৃতি সংসদ', নাচোল, চাঁপাইনবাবগঞ্জ।

​অনুষ্ঠানে স্থানীয় সুধীজন, গণমাধ্যমকর্মী এবং আদিবাসী সম্প্রদায়ের বিপুলসংখ্যক সাধারণ মানুষ স্ববান্ধবে উপস্থিত ছিলেন। সমাপনী বক্তব্যে সভাপতি বিধান সিং উপস্থিত সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

এমএসএম / এমএসএম

‎সাভারে ছাত্র হত্যা মামলায় দুই চাচাতো ভাইয়ের নাম, পরিবারের দাবি ‘জমি বিরোধের জের’

দুই কিডনি নষ্ট, চিকিৎসায় ৫ লাখ টাকা প্রয়োজন শিশু সাফিয়ার

হাসিনা আসুক, তবে বিশৃঙ্খলা করলে দাঁতভাঙা জবাব দেওয়া হবে’ : নিতাই রায় চৌধুরী

পঞ্চগড়ে আমন ধানে পোকার আক্রমণ, বাড়ছে উৎপাদন খরচ; লোকসানের শঙ্কায় কৃষক

চাঁদপুরে পিকআপভ্যান-ছয় চাকার গাড়ির সংঘর্ষ, তরুণ নিহত

শরণখোলায় গ্রাহকদের ৫ কোটি টাকা নিয়ে এজেন্ট ব্যাংক পরিচালক উধাও

প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ড : ক্ষেত্রনাথ বিশ্বাস উচ্চ বিদ্যালয়ের ৫ শিক্ষার্থী

কবিরহাট পৌরসভার প্রথম নারী মেয়র প্রার্থী নূর জাহান গাজীর মৃত্যু

বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে কর্মসংস্থান সৃষ্টি করতে চায় এই সরকার, ভোলায় - প্রতিমন্ত্রী আমিনুল হক

নেত্রকোণার কেন্দুয়ায় খুনের মামলার আসামি চারদিন পার হলেও গ্রেপ্তার হয়নি কেউ

পরীক্ষা ব্যবস্থা ডিজিটালাইজেশনে একিউএ গ্লোবালের সঙ্গে এনইউ'র চুক্তি

মেয়াদোত্তীর্ণ ও নকল ওষুধ, টুঙ্গিপাড়ায় দুই ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা

কুড়িগ্রামের চ‌রে জমি দখলকে কেন্দ্র ক‌রে সংঘর্ষ, নিহত ১