ভূরুঙ্গামারীতে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ২০২৬ সালের এইচএসসি, আলিম ও এইচএসসি (বিএমটি) পরীক্ষা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নকলমুক্ত পরিবেশে অনুষ্ঠিত করার লক্ষ্যে প্রস্তুতিমূলকসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৯ জুন) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমৃত দেব নাথ। তিনি পরীক্ষা পরিচালনার সঙ্গে সংশ্লিষ্ট সকলকে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালনের আহ্বান জানান এবং পরীক্ষার্থীদের জন্য একটি নিরাপদ, সুষ্ঠু ও অনুকূল পরিবেশ নিশ্চিত করতে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন। তিনি বলেন, পরীক্ষা চলাকালে কোনো ধরনের অনিয়ম, নকল বা শৃঙ্খলা ভঙ্গের ঘটনা বরদাশত করা হবে না। এ বিষয়ে প্রশাসন সর্বোচ্চ সতর্ক থাকবে। সভায় উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. শামছুজ্জামান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, উপজেলার বিভিন্ন কলেজের অধ্যক্ষবৃন্দ এবং সংশ্লিষ্ট অন্যান্য ব্যক্তিবর্গ। সভায় পরীক্ষাকেন্দ্রের সার্বিক নিরাপত্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতি, প্রশ্নপত্রের নিরাপদ সংরক্ষণ ও বিতরণ,পরীক্ষার্থীদের নির্বিঘ্নে কেন্দ্রে উপস্থিতি নিশ্চিতকরণ এবং পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সভা শেষে সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতার মাধ্যমে ২০২৬ সালের এইচএসসি, আলিম ও এইচএসসি (বিএমটি) পরীক্ষা সফলভাবে সম্পন্ন হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।
এমএসএম / এমএসএম
ভূরুঙ্গামারীতে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
নাচোলে ১৭১তম ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহ দিবস পালিত
উলিপুরে কৃষি প্রণোদনার বীজ ও সার বিতরণ
৭০ কোটি টাকার বাজেট ঘোষণা টুঙ্গিপাড়া পৌরসভার
সুনামগঞ্জে সিয়ামের চুরি হওয়া সিএনজি ১ মাসেও উদ্ধার হয়নি, পরিবারে হতাশা
বোদা পৌরসভার ৮১ কোটি টাকার বাজেট ঘোষণা
পাঁচবিবিতে মাদক নির্মূলে পুলিশের জিরো টলারেন্স নীতি
রাজশাহীতে ‘Run for Padma’র সংবাদ সম্মেলন
কুড়িগ্রামে ফাজিল মাদ্রাসার অধ্যক্ষের ওপর হামলার অভিযোগ
বিলাইছড়ি উপজেলায় নবাগত ইউএনও'র যোগদান
কিংবদন্তী জননেতা সালাহউদ্দিন আহমদ এর জন্মদিনে চলচ্চিত্রকার মাহমুদ দিদারের লেখা
সুন্দরবন থেকে ভেসে আসা বনজ বীজ সংগ্রহ বন্ধে শ্যামনগরে লংমার্চ ফর ফরেস্ট কর্মসুচি পালন
মানিকগঞ্জে চরাঞ্চল থেকে আবারো রাছেল ভাইপার উদ্ধার
Link Copied