জেলা ট্রেজারি পরিদর্শন ও ভেরিফিকেশন কার্যক্রম পরিচালনা করলেন চুয়াডাঙ্গার জেলা প্রশাসক লুৎফুন নাহার
আজ ৩০ জুন ২০২৬ খ্রিস্টাব্দ, রোজ মঙ্গলবার চুয়াডাঙ্গা জেলার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট লুৎফুন নাহার জেলা ট্রেজারি পরিদর্শন ও ভেরিফিকেশন কার্যক্রম পরিচালনা করেন।
পরিদর্শনকালে তিনি জেলা ট্রেজারির সার্বিক কার্যক্রম, নথিপত্র সংরক্ষণ, আর্থিক লেনদেন ব্যবস্থাপনা এবং প্রশাসনিক কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন। তিনি দায়িত্বশীলতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার লক্ষ্যে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন শারমিন আক্তার, উপপরিচালক, স্থানীয় সরকার, চুয়াডাঙ্গা; নয়ন কুমার রাজবংশী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক ও রাজস্ব); বি. এম. তারিক-উজ-জামান, বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, মোহাম্মদ আলাউদ্দিন আল আজাদ,সহকারি কমিশনার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট,নেজারত শাখা,ট্রেজারি শাখাসহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
জেলা প্রশাসকের এই পরিদর্শন ও ভেরিফিকেশন কার্যক্রমের মাধ্যমে জেলা ট্রেজারির কার্যক্রম আরও গতিশীল, স্বচ্ছ ও সুশৃঙ্খল হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।
এমএসএম / এমএসএম
স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল
কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি
আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়
ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত
বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ
মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান
রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস
ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার
খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা
বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান
পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন