তারাগঞ্জে একই দিনে মাদকবিরোধী জোরালো অভিযান
রংপুরের তারাগঞ্জ উপজেলায় মঙ্গলবার (৩০ জুন ২০২৬) মাদকবিরোধী অভিযানে আইনশৃঙ্খলা বাহিনী ও ভ্রাম্যমাণ আদালতের ধারাবাহিক অভিযানে গাঁজা উদ্ধার, ট্যাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার এবং মাদক সেবনের দায়ে দুই ব্যক্তিকে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, রংপুরের অভিযানে ইকরচালী কামারপাড়া গ্রামের নৃপেন চন্দ্র রায় (৭৬)-এর বসতঘর থেকে ৩০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় তাকে গ্রেপ্তার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী তারাগঞ্জ থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
অপরদিকে বিকেল সাড়ে ৩টার দিকে তারাগঞ্জ ব্র্যাক মোড় এলাকা থেকে ঘনিরামপুর দৌলতপুর গ্রামের মো. সিরাজুল ইসলাম (৩৫)-কে ১৩ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধেও মাদক আইনে মামলা রুজু করা হয়েছে।
এদিকে ভ্রাম্যমাণ আদালতের পৃথক অভিযানে ব্র্যাক মোড় এলাকায় মাদক সেবনের অপরাধে মো. মিলন ইসলাম (৩২)-কে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আসমা উল হুসনা।
একই রাতে কুর্শা ইউনিয়নে ট্যাপেন্টাডল সেবনের দায়ে মো. রাসেল প্রামাণিক (২৮)-কে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মোনাব্বর হোসেন। প্রসিকিউশন পরিচালনা করেন তারাগঞ্জ থানার এসআই মো. তবিবর রহমান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোনাব্বর হোসেন বলেন, “মাদক নির্মূলে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে
এমএসএম / এমএসএম
নজরুল বর্ষ উপলক্ষ্যে সাংস্কৃতিক প্রতিযোগিতা সুষ্ঠুভাবে বাস্তবায়নে ময়মনসিংহে মতবিনিময় সভা
নেত্রকোণার কেন্দুয়া পৌরসভার অনুমোদন ছাড়াই বাসা নির্মাণকাজ--নির্বাহী কর্মকর্তার পরিদর্শনে কাজ বন্ধ
লোকালয় থেকে উদ্ধারকৃত অজগর কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত
উত্তরাঞ্চলের শিক্ষা ব্যবস্থায় আরেকটি মাইলফলক
সুবর্ণচরে নারী, শিশু, ব্রাককর্মীসহ ৩ মরদেহ উদ্ধার
ঠাকুরগাঁওয়ের রুহিয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে ইউএনও শিক্ষার মান উন্নয়ন ও ৪টি ক্লাব গঠনের নির্দেশ
কুড়িগ্রামে জমিজমা নিয়ে সংঘর্ষ, স্বামী-স্ত্রীসহ আহত ৫
হানিট্রাপের অভিযোগ সেনাসদস্যের সম্মানহানি তদন্ত দাবি
চাঁদপুর যাত্রী টার্মিনাল প্রকল্প নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে মায়ার লিমিটেড ও কবিরস সিন্ডিকেট জেভি
ভূরুঙ্গামারী থানা জেলার শ্রেষ্ঠ, সেরা সার্কেল এএসপি মুনতাসির ও ওসি আজিম
শাহরাস্তিতে সরকারি গাছ কাটার টাকা ফেরত দিলেন বিএনপি নেতা
মেহেরপুরে ৭০ মেধাবী শিক্ষার্থীকে জেলা পরিষদের বৃত্তি প্রদান