ঢাকা শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬

চিতলমারীতে কৃষকদের অংশগ্রহণে দিনব্যাপী পাটনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত


চিতলমারী প্রতিনিধি photo চিতলমারী প্রতিনিধি
প্রকাশিত: ১-৭-২০২৬ দুপুর ১:২৮

বাগেরহাটের চিতলমারী উপজেলায় কৃষকদের আধুনিক ও টেকসই কৃষি প্রযুক্তির সঙ্গে পরিচিত করতে দিনব্যাপী "পাটনার ফিল্ড স্কুল কংগ্রেস" অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১ জুলাই ২০২৬) উপজেলা পরিষদ অডিটোরিয়ামে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, চিতলমারীর আয়োজনে এ কংগ্রেস অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি Agricultural and Rural Transformation for Nutrition, Entrepreneurship and Resilience in Bangladesh (PARTNER) প্রকল্পের আওতায় বাস্তবায়িত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য মো. মশিউর রহমান খান। বিশেষ অতিথি ছিলেন পার্টনার প্রকল্পের খুলনা অঞ্চলের সিনিয়র মনিটরিং অফিসার মো. মোহাদ্দেক হোসেন এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ী, বাগেরহাটের অতিরিক্ত উপ-পরিচালক (শস্য) রমেশ চন্দ্র ঘোষ।

উপজেলা কৃষি কর্মকর্তা মো. সিফাত আল-মারুফ স্বাগত বক্তব্য প্রদান করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা খাদিজা আক্তার। অনুসঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আহসান হাবিব ঠান্ডা ও সাংগঠনিক সম্পাদক এডভোকেট ফজলুর রহমান।

কংগ্রেসে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত কৃষক-কৃষাণীরা অংশগ্রহণ করেন। তারা মাঠ পর্যায়ে অর্জিত অভিজ্ঞতা বিনিময়ের পাশাপাশি আধুনিক কৃষি প্রযুক্তি, নিরাপদ খাদ্য উৎপাদন, পুষ্টিসমৃদ্ধ ফসল চাষ, জলবায়ু সহনশীল কৃষি এবং উদ্যোক্তা উন্নয়ন বিষয়ক বিভিন্ন আলোচনা ও প্রদর্শনীতে অংশ নেন।

প্রধান অতিথি বলেন, কৃষিকে লাভজনক ও টেকসই করতে আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং কৃষকদের প্রশিক্ষণের কোনো বিকল্প নেই। সরকারের কৃষিবান্ধব বিভিন্ন উদ্যোগ ও প্রকল্পের মাধ্যমে কৃষকদের দক্ষতা বৃদ্ধি এবং উৎপাদনশীলতা বাড়াতে কাজ করা হচ্ছে।

আয়োজকরা জানান, এ ধরনের ফিল্ড স্কুল কংগ্রেস কৃষকদের মধ্যে জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ সৃষ্টি করে, যা ভবিষ্যতে কৃষি উৎপাদন বৃদ্ধি, পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ এবং গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এমএসএম / এমএসএম

দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা

বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড

টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই

আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি

কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর

ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ

এলজিইডি, গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

রায়গঞ্জে জেলি পুশ করা ৪৫০ কেজি চিংড়ি জব্দ, মাটিচাপা দিয়ে ধ্বংস

আপন চাচার হাতে ভাতিজাকে মারধরের অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পরিত্যক্ত আমবাগান থেকে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

দলবদলু ও কুচক্রীদের অপপ্রচার': লালমনিরহাটে কড়া প্রতিবাদ বিএনপির

যুবসমাজকে মাদকমুক্ত করতে জুড়ীতে আনসার সদস্য সাইফুরের প্রশংসনীয় উদ্যোগ

তুরাগে ২১০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার