নেত্রকোণার মদন পৌরসভার ৩৫ কোটি ৮৮ লাখ টাকার বাজেট ঘোষণা
নেত্রকোণার মদন পৌরসভার ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। নতুন কোনো কর আরোপ ছাড়াই গত মঙ্গলবার (৩০ জুন) বিকেলে পৌরসভার সম্মেলন কক্ষে এ বাজেট ঘোষণা করা হয়।
পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ নাদির হোসেন শামীম আনুষ্ঠানিকভাবে ৩৫ কোটি ৮৮ লাখ ৯৮ হাজার ৮২ টাকার বাজেট উপস্থাপন করেন।
ঘোষিত বাজেটে সম্ভাব্য রাজস্ব খাতে আয় ধরা হয়েছে ৩ কোটি ৭৪ লাখ ৯৬ হাজার ১৯৮ টাকা। উন্নয়ন খাতে সম্ভাব্য আয় ধরা হয়েছে ১২ কোটি ১৪ লাখ ১ হাজার ৮৮৪ টাকা এবং প্রকল্প খাতে আয় নির্ধারণ করা হয়েছে ২ কোটি টাকা।
অন্যদিকে মোট ব্যয় ধরা হয়েছে ৩৫ কোটি ২০ লাখ ৫২ হাজার ২২৬ টাকা। বাজেটে উন্নয়ন উদ্বৃত্ত হিসেবে ৬৮ লাখ ৪৫ হাজার ৮৫৬ টাকা রাখা হয়েছে।
বাজেট ঘোষণাকালে পৌরসভার বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তি,জনপ্রতিনিধি,ব্যবসায়ী,সুশীল সমাজের সদস্য এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
পৌর প্রশাসক মোঃ নাদির হোসেন শামীম বলেন, নাগরিক সেবার মানোন্নয়ন,অবকাঠামো উন্নয়ন, পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার এবং পৌর এলাকার সার্বিক উন্নয়নকে অগ্রাধিকার দিয়ে এ বাজেট প্রণয়ন করা হয়েছে। নতুন কর আরোপ ছাড়াই জনবান্ধব ও উন্নয়নমুখী বাজেট বাস্তবায়নে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন তিনি।
এমএসএম / এমএসএম
ধনবাড়ীতে প্রতিবন্ধীদের আত্মকর্মসংস্থানে বিনামূল্যে প্রশিক্ষণ
আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান অনুষ্ঠিত
উজিরপুরে পূজামণ্ডপ পরিদর্শনে বরিশাল রেঞ্জ ডিআইজি: ‘দুষ্কৃতকারীদের কোনো ধর্ম নেই, প্রতিহতে পুলিশ প্রস্তুত’
ভোলার বাংলাবাজার কলেজে প্রথম বর্ষের নবীনবরণ ও বৃত্তি প্রদান অনুষ্ঠান
হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত
মাদারীপুরে মুক্তমঞ্চের সামনে একাধিক ককটেল বিস্ফোরণ
নওগাঁর আত্রাইয়ে বজ্রপাত রোধে আনসার-ভিডিপির আড়াই কিলোমিটার সড়কে ২ হাজার ৫০০ তালবীজ রোপণ
বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্যসংগ্রহকারীদের প্রশিক্ষণ
অন্ধকার সড়কে আলোর ব্যবস্থা করলেন প্রবাসী বাবুল খন্দকার
পিরোজপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২৬ পালন
কুড়িগ্রামে নিষিদ্ধ হাইড্রোলিক হর্ন জব্দ, ভ্রাম্যমাণ আদালতের জরিমানা
মধুখালীতে দুর্গাপূজার প্রস্তুতিমূলক সভা,প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রশংসা