ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

আদালতের রায় উপেক্ষা করে জমি দখলের অপচেষ্টার অভিযোগ, এমপির কাছে প্রতিকার চাইল পরিবার


মৃণাল কান্তি দেব, খালিয়াজুরী photo মৃণাল কান্তি দেব, খালিয়াজুরী
প্রকাশিত: ১-৭-২০২৬ দুপুর ১:৪২

নেত্রকোণার খালিয়াজুরী উপজেলার বল্লী গ্রামের বাসিন্দা নিলুফা ইয়াসমিন তার পরিবারের মালিকানাধীন জমি দখলের অপচেষ্টা, মিথ্যা মামলা, সাক্ষীদের ভয়ভীতি প্রদর্শন ও প্রভাব খাটিয়ে হয়রানির অভিযোগ এনে নেত্রকোনা-৪ আসনের সংসদ সদস্যের কাছে লিখিত আবেদন করেছেন।

আবেদনে বলা হয়, সালেহ আহমেদ প্রায় ৪০ বছর আগে নিজ অর্থে জমিটি ক্রয় করেন এবং দীর্ঘদিন ধরে শান্তিপূর্ণভাবে ভোগদখল করে আসছেন। জমির মালিকানা নিয়ে দায়ের করা এক মামলায় সম্প্রতি আদালত তার পক্ষে রায় প্রদান করেন। তবে অভিযোগ রয়েছে, আদালতের রায়ের পরও খালিয়াজুরী উপজেলা বিএনপির আইন সম্পাদক মোহাম্মদ গিয়াসউদ্দিন জমিটি দখলের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। একই সঙ্গে সাক্ষীদের ভয়ভীতি প্রদর্শন, মিথ্যা মামলার হুমকি এবং রাজনৈতিক প্রভাব খাটিয়ে পরিবারটিকে হয়রানি করা হচ্ছে বলেও আবেদনে উল্লেখ করা হয়েছে।

সালেহ আহমেদ ও গিয়াসউদ্দিনের এক নিকটাত্মীয় বলেন, জমিটি সালেহ আহমেদের ক্রয়কৃত সম্পত্তি। একজন সহজ-সরল মানুষকে এভাবে হয়রানি করা মোটেও সমীচীন নয় বলেও তিনি মন্তব্য করেন।

এ বিষয়ে অভিযুক্ত গিয়াসউদ্দিনের বক্তব্য নেওয়ার জন্য একাধিকবার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ না করায় তার বক্তব্য পাওয়া যায়নি।
সংসদ সদস্যের ব্যক্তিগত সহকারী মো. জহির আহমেদ জিকু জানান, অভিযোগটি গ্রহণ করা হয়েছে এবং স্থানীয় বিএনপি নেতৃবৃন্দকে অবহিত করা হয়েছে। তিনি বলেন, সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত জমির মালিককে তার অধিকার বুঝিয়ে দিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। 

এমএসএম / এমএসএম

নেত্রকোণার দুর্গাপুরে জন্ম থেকেই ১৩ বছর বয়স জুয়েলের হার্টে ছিদ্র-চিকিৎসার অভাবে থমকে আছে জীবন

খালিয়াজুরীর হত্যা মামলায় দুই আসামি ময়মনসিংহে আটক

টঙ্গীতে ১০ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার

থানায় গিয়ে আত্মসমর্পণ করলেন কৃষক হত্যায় অভিযুক্ত যুবক

তিন মাস যাবৎ রাকাব চেয়ারম্যান পদ শূন্য থাকায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আটকে আছে

সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কাউনিয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

কুমিল্লায় ৪৩ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ

জুড়ীতে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগে এক মাদ্রাসা শিক্ষক সাময়িক বরখাস্ত

পটুয়াখালীতে ইয়াবার টাকা নিয়ে দ্বন্দ্বে জাকারিয়া হত্যা, গ্রেফতার ৩, চোরাই মালামাল উদ্ধার

সুবর্ণচরে আইন শৃঙ্খলা সভা ও বাজার উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন

চুনা ম্যানগ্রোভকে (ওইসিএম) হিসেবে স্বীকৃতির উদ্যোগে স্থানীয় জনগণের সম্মতি

দ্রুত রামেসু বাজারে সংগঠিত হত্যাকাণ্ডের বিচারের দাবী

কুড়িগ্রামে তথ্য অধিকার দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত