বাকেরগঞ্জে ইজিবাইক, অটোরিকশা, সিএনজি ও অন্যান্য থ্রি-হুইলার যানবাহনের ভাড়া বৃদ্ধির কারণে জনমনে ক্ষোভ,
বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলায় ইজিবাইক, অটোরিকশা, সিএনজি ও অন্যান্য থ্রি-হুইলার যানবাহনের একতরফা ভাড়া বৃদ্ধির কারণে বাকেরগঞ্জের সাধারণ মানুষ ওই স্কুল কলেজের ছাত্রছাত্রীরা খোব প্রকাশ করেছেন।
সাধারণ মানুষ ও শিক্ষার্থীদের অভিযোগ, কোনো ধরনের সরকারি অনুমোদন বা নির্ধারিত নীতিমালা ছাড়াই ইজিবাইক চালকরা ইচ্ছেমতো দেড় থেকে দুই গুণ পর্যন্ত ভাড়া বাড়িয়ে সাধারণ মানুষকে জিম্মি করে রেখেছেন।
এতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়ছেন শিক্ষার্থী ও নিম্ন আয়ের মানুষ। গত এক মাসে অতিরিক্ত ভাড়া নিয়ে যাত্রীদের সঙ্গে একাধিক অপ্রীতিকর ঘটনাও ঘটেছে বলে অভিযোগ করেন তারা।
তারা আরো জানান, বিষয়টি নিয়ে একাধিকবার প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হলেও কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি।
তবে বাকেরগঞ্জের সাধারণ মানুষ ও শিক্ষার্থীরা স্পষ্টভাবে জানিয়ে দেন, অতি দ্রুত বাকেরগঞ্জ উপজেলা প্রশাসন ও পৌর প্রশাসন পৌরসভার সব ধরনের থ্রি-হুইলার ও সিএনজির নির্ধারিত ভাড়া ঘোষণা না করলে আমরা মাঠে আন্দোলনে নামতে বাধ্য হবো
এ বিষয়ে বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিলটন চন্দ্র পাল জানান ভাড়ার বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি বরিশাল ৬ বাকেরগঞ্জ সংসদ সদস্য আবুল হোসেন খানের সাথে বসে মিটিং করে খুব দ্রুতই এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।
এমএসএম / এমএসএম
উলিপুরে ইয়াবাসহ দুই ব্যক্তি আটক থানায় মামলা
পূর্বধলায় ১৩ বছরের শিশুকে বলাৎকারের অভিযোগ, মাদ্রাসা পরিচালক গ্রেপ্তার
বাঙ্গালহালিয়া যুব সমাজ উদ্যোগের মারমা ওয়াগ্যাই উপলক্ষে এক প্রীতি ফুটবল খেলা উদ্বোধন
কুড়িগ্রামে নতুন নিয়োগপ্রাপ্ত ৪৬৭ জন প্রাথমিক সহকারী শিক্ষকের লটারির মাধ্যমে পদায়ন
ঝিনাইদহে পিটিআইয়ের নতুন ভবন উদ্বোধন: সার ডিলার নিয়োগে স্বচ্ছতা ও আইনের শাসন নিশ্চিতে আইনমন্ত্রীর প্রত্যয়
ধনবাড়ীতে শিক্ষা কর্মকর্তার বিয়ে, শিক্ষকদের মধ্যে উৎসবের আমেজ
ইংল্যান্ডের ফুটবল ক্লাবে সুযোগ পেল বরিশালের সাবিদ
পাটগ্রামে সাংবাদিকদের সাথে এমপি ব্যারিস্টার হাসান রাজীব প্রধানের মতবিনিময় ও দুঃস্থ অসহায়দের চেক বিতরণ
বিরামপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক ক্যাম্পাসের সম্ভাব্য স্থান পরিদর্শন
টুপটুপ রিসোর্টের আগুনে পুড়ে গেছে বরিশালের নূর আলমের সংসার
কুড়িগ্রামে কুমারী পূজা অনুষ্ঠিত
সহায়তা পেয়ে রায়গঞ্জের ৯০ বছরের সখিনা বেওয়ার জীবনে স্বস্তি