ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

মনিরামপুরে সবুজের তৈরী জিপসাম ডেকোরেশন সামগ্রি যাচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে


অশোক কুমার বিশ্বাস,  মনিরামপুর photo অশোক কুমার বিশ্বাস, মনিরামপুর
প্রকাশিত: ১-৭-২০২৬ দুপুর ১:৪৪

যশোরের মনিরামপুরের অজপাড়াগায়ে মাহমুদুল হাসান সবুজের তৈরী ডেকোরেশন সামগ্রি যাচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে। তার এই সফলতার পথ মোটেও মসৃণ ছিল না। একাগ্রতা ও  প্রবল ইচ্ছাশক্তি তার সফলতার চাবিকাঠি।  নানা প্রতিকূলতাকে জয় করে বন্ধুর পথ পাড়ি দিয়েছেন। 
মাহমুদুল হাসান সবুজ যশোরের মনিরামপুরের আমিনপুর গ্রামের সন্তান। যিনি নিজেই উদ্যোক্তা আবার নিজেই এই জিপসাম সামগ্রি তৈরীর কারিগর। তার নিপুণ হাতে তৈরী হচ্ছে এই জিপসাম সামগ্রি।
সরেজমিন গেলে নিজের বাড়ির বাড়ির উঠোনে এই জিপসাম তৈরীর চিত্র চোখে পড়ে। তিনি জানান, তার এই পথচলা মোটেও ভালো ছিল না। ঢাকাতে গিয়ে খুব বেতনে এই জিপসাম তৈরীর কারখানায় কাজ নেন। তার ধ্যান-জ্ঞান ছিল এই কাজ শিখে নিজেই একদিন উদ্যোক্তা হবেন। মনের লালিত স্বপ্ন বাস্তবে রুপ নিতে পিছনের প্রায় ৭ বছর ওই কারখানায় কাটিয়েছেন। অনেকটা ঝুঁকি নিয়েই নিজের প্রত্যন্ত গ্রামে বাড়ির উঠানে জিপসাম সামগ্রি তৈরী শুরু করেন। বাড়ি থেকে কয়েক কয়েক মিটার দূরে রাজারহাট-চুকনগর মহাসড়কের পাশে একটি শো-রুম নিয়েছেন। এই শো-রুম যে জায়গায় সেখানে কোন বাজার নেই, লোক সমাগমও কম। তারপরও প্রতিদিন দেশের বিভিন্ন এলাকা থেকে অনলাইন ও সরাসরি এই জিপসাম সামগ্রি কিনে নিয়ে যাচ্ছেন ক্রেতারা।

এমএসএম / এমএসএম

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ

ঈমান আমল ছাড়া জান্নাত পাওয়া যায় না --মুফতি আরশাদ ইদ্রিস

দাশিয়ারছড়া সমন্বয় পাড়া উচ্চবিদ্যালয়: এক দশকেও কাটেনি সংকট, শিক্ষার পরিবেশ নিয়ে প্রশ্ন