ঢাকা মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬

সুবর্ণচরে ডাম্প ট্রাক কেড়ে নিলো মডেল মসজিদের খতিবের জীবন


ইমাম উদ্দিন সুমন, সুবর্ণচর photo ইমাম উদ্দিন সুমন, সুবর্ণচর
প্রকাশিত: ১-৭-২০২৬ দুপুর ১:৪৫

নোয়াখালীর সুবর্ণচরে সড়ক দুর্ঘটনায় উপজেলা মডেল মসজিদের খতিব হাফেজ মুফতি মাকছুদ আলম (রহ.) নিহত হয়েছেন। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

বুধবার (১ জুলাই) সকালে উপজেলার চরবাটা ইউনিয়নের তোতা মিয়ার বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, হাফেজ মুফতি মাকছুদ আলম মোটরসাইকেলে করে  মসজিদে যাওয়ার সময় মাটি বহনকারী একটি ডাম্প ট্রাকের সঙ্গে সংঘর্ষে গুরুতর আহত হন। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

মরহুম হাফেজ মুফতি মাকছুদ আলম (রহ.)-এর পিতার নাম নুরুল আলম মন্ত্রী সওদাগর। তিনি নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরজব্বর থানাধীন ৩ নম্বর চরক্লার্ক ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের জনতা বাজার এলাকার বাসিন্দা। তিনি সুবর্ণচর উপজেলা মডেল মসজিদের বর্তমান খতিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, বুধবার (১ জুলাই) বিকেল ৫টায় তাঁর জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। পরে তাঁকে নিজ গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

তাঁর অকাল মৃত্যুতে স্থানীয় মুসল্লি, আলেম-উলামা এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে গভীর শোকের সৃষ্টি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও অনেকে শোক প্রকাশ করে মরহুমের রুহের মাগফিরাত কামনা করছেন।

এদিকে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এলাকায় দীর্ঘদিন ধরে মাটি বহনকারী ভারী যানবাহনের বেপরোয়া চলাচলের কারণে প্রায়ই সড়ক দুর্ঘটনা ঘটছে। তারা এসব যানবাহনের নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

দুর্ঘটনার ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া গ্রহণ করেছে বলে জানা গেছে।

এমএসএম / এমএসএম

তাহিরপুরে ধুমধাম করে ১৩ বছরের কিশোরীকে বিয়ে দেওয়ার প্রস্তুতি ভেঙে দিলেন উপজেলা প্রশাসন।

চবিতে ‘একেএম ফজলুল কাদের চৌধুরী হল’ নামকরণের দাবিতে মানববন্ধন

‎আনোয়ারায় পূর্ব শত্রুতায় জেরে স্থানীয় যুবদল নেতার উপর হামলার অভিযোগ

পঞ্চগড়ে মাইকে ঘোষণা দিয়ে চা বাগান দখল চেষ্টার অভিযোগ

পেকুয়ায় বন বিভাগের অভিযানে মিশিয়ে দেওয়া হলো অবৈধ বালুর স্তূপ

গুরুদাসপুর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আব্দুল মতিন গ্রেপ্তার

বেশি দামে সার বিক্রি, দুই ব্যবসায়ীকে জরিমানা

বেনাপোল স্থলবন্দর পরিচালক বদলি,আলোচনায় সাবেক পরিচালক মামুন

গৌরনদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের ওপর হামলার প্রতিবাদে সাংবাদিকদের মানববন্ধন, থানায় মামলা, গ্রেফতার ২

মধুখালীতে নবাগত ইউএনও এর সাথে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির ফুলের শুভেচ্ছা বিনিময়।

হাটহাজারীতে চাঞ্চল্যকর নুরুল আজিম হত্যার প্রধান আসামী গ্রেফতার

চুয়াডাঙ্গার সিমান্তগুলোতে স্বর্ণ পাচারের বাহকরা ধরা পরলোও অধরাই নেপথ্যের হোতারা

পেকুয়ায় রাতের আঁধারে বেড়িবাঁধ কাটার চেষ্টা, জব্দ স্কেভেটর ও ১৫ নাসি