দীর্ঘদিন পর মাঠ ফিরে পেলো পূর্ব ধামশ্রেণী সরকারি প্রাথমিক বিদ্যালয়
দীর্ঘদিন পর খেলার মাঠ ফিরে পেলো কুড়িগ্রামের উলিপুরের পূর্ব ধামশ্রেণী সরকারি প্রাথমিক বিদ্যালয়।
জানা গেছে, স্হানীয় কিছু লোকজন এলাকার চলাচলের রাস্তা দখল করে গৃহ নির্মাণ করে। এসময় পথচারীরা বাঁধ্য হয়ে বিদ্যালয়ের খেলার মাঠ দিয়ে চলাচল করতো। এক সময় মাঠটি পথচারীদের রাস্তায় পরিণত হয়। সরকারি উদ্যোগে রাস্তাটি সংস্কারের কাজ শুরু হলে পাশ্ববর্তী কিছু লোকের বাঁধায় তা বন্ধ হওয়ার উপক্রম হয়। ৩০ জুন মঙ্গলবার বেলা ১২ টায় উলিপুর উপজেলার সহকারী কমিশনার ভূমি এস এম মেহেদী হাসান অভিযোগ পেয়ে সরেজমিনে এলাকা পরিদর্শন করেন। এসময় তিনি রাস্তা ও বিদ্যালয়ের খেলার মাঠ মেপে দেখেন। তিনি জানান, রাস্তার নকশা অনুযায়ী ২৬ ফুট তা উদ্ধারে আইনি ব্যবস্থা নেয়া হবে ও পাশাপাশি এলাকাবাসীর সহযোগিতায় বিদ্যালয়ের খেলার মাঠ চারিদিকে খুঁটি গেড়ে উদ্ধার করা হয়। সহকারী কমিশনার ভূমি এস এম মেহেদী হাসান জানান, সরকারি রাস্তার জায়গা উদ্ধার করে মানুষের চলাচল অব্যাহত রাখা হবে। এদিকে দীর্ঘদিন পর খেলার মাঠ ফিরে পেয়ে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী উৎফুল্ল হয়ে পড়ছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মাহমুদুল আলম এ ব্যাপারে প্রশাসনের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
এমএসএম / এমএসএম
নজরুল বর্ষ উপলক্ষ্যে সাংস্কৃতিক প্রতিযোগিতা সুষ্ঠুভাবে বাস্তবায়নে ময়মনসিংহে মতবিনিময় সভা
নেত্রকোণার কেন্দুয়া পৌরসভার অনুমোদন ছাড়াই বাসা নির্মাণকাজ--নির্বাহী কর্মকর্তার পরিদর্শনে কাজ বন্ধ
লোকালয় থেকে উদ্ধারকৃত অজগর কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত
উত্তরাঞ্চলের শিক্ষা ব্যবস্থায় আরেকটি মাইলফলক
সুবর্ণচরে নারী, শিশু, ব্রাককর্মীসহ ৩ মরদেহ উদ্ধার
ঠাকুরগাঁওয়ের রুহিয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে ইউএনও শিক্ষার মান উন্নয়ন ও ৪টি ক্লাব গঠনের নির্দেশ
কুড়িগ্রামে জমিজমা নিয়ে সংঘর্ষ, স্বামী-স্ত্রীসহ আহত ৫
হানিট্রাপের অভিযোগ সেনাসদস্যের সম্মানহানি তদন্ত দাবি
চাঁদপুর যাত্রী টার্মিনাল প্রকল্প নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে মায়ার লিমিটেড ও কবিরস সিন্ডিকেট জেভি
ভূরুঙ্গামারী থানা জেলার শ্রেষ্ঠ, সেরা সার্কেল এএসপি মুনতাসির ও ওসি আজিম
শাহরাস্তিতে সরকারি গাছ কাটার টাকা ফেরত দিলেন বিএনপি নেতা
মেহেরপুরে ৭০ মেধাবী শিক্ষার্থীকে জেলা পরিষদের বৃত্তি প্রদান
কেডিএর সেবা ও মাস্টার প্ল্যান নিয়ে অভয়নগরে মতবিনিময়
Link Copied