গোদাগাড়ীতে অসুস্থ গরু জবাই করে মাংস বিক্রির অপরাধে ১০ হাজার টাকা জরিমানা
রাজশাহীর গোদাগাড়ীতে অসুস্থ গরু জবাই করে সেই মাংস বিক্রি করার অপরাধে এক ব্যক্তিকে ১০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (১ জুলাই) দুপুর ১টার দিকে গোদাগাড়ী পৌরসভার সামনে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে এ দণ্ড প্রদান করা হয়।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তি হলেন গোদাগাড়ী পৌর এলাকার মহিশালবাড়ী গ্রামের মৃত আব্দুস সালামের ছেলে মো. তসিরুল ইসলাম (৪০)।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অসুস্থ একটি গরু জবাই করে তার মাংস বিক্রির অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। ঘটনাস্থলে জবাইকৃত মাংস জব্দ করে তদন্ত শেষে পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন, ২০১১-এর ধারা ৩(১) ও ২৪(১) অনুযায়ী অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন গোদাগাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান। তিনি জানান, জনস্বাস্থ্যের ঝুঁকির বিষয়টি বিবেচনায় নিয়ে জব্দ করা গরুর মাংস গোদাগাড়ী পৌরসভা কর্তৃপক্ষের মাধ্যমে বিধি অনুযায়ী মাটিতে পুঁতে বিনষ্ট করা হয়েছে।
তিনি আরও বলেন, জনস্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে খাদ্য ও মাংসের মান নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
এমএসএম / এমএসএম
কুড়িগ্রামের চরে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১
গলাচিপায় স্ব-কর্মসংস্থান সৃষ্টিতে ঋণের চেক বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
গলাচিপায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
জিয়ানগরে আন্তর্জাতিক প্রবীন দিবস উদ্যাপিত
নেত্রকোণায় মহিলা ডিগ্রি কলেজে অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ,শিক্ষক ও কর্মচারীদের কর্মবিরতি পালন
চারঘাটে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল উদ্ধার করলো র্যাব-৫
আত্রাইয়ে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন
রাজস্থলীতে র্যালি মধ্যে দিয়ে ও আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত
দাউদকান্দি টোল প্লাজায় তারেক রহমানকে স্বাগত, স্লোগানে মুখরিত মহাসড়ক
আশুলিয়ায় ‘রাস্তার নামে’ ভূমি দখলের পাঁয়তারা, ইউএনওর কাছে ভুক্তভোগীর আবেদন
আদমদীঘিতে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত
এনএসআই কর্মকর্তার প্রভাবে মামলা প্রভাবিত, অভিযোগ স্বেচ্ছাসেবক দল নেতার